যুক্তরাজ্য যু ব দ লে র কমিটিতে স্থান পেলেন ওসমানীনগরের যারা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

যুক্তরাজ্য যু ব দ লে র কমিটিতে স্থান পেলেন ওসমানীনগরের যারা

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ১৭/০৫/২০২৫ ০৬:২১:৫৫ পূর্বাহ্ন

যুক্তরাজ্য যু ব দ লে র কমিটিতে স্থান পেলেন ওসমানীনগরের যারা

ছবি: নিজস্ব


জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখার ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় যুবদল। শুক্রবার (১৬ মে) কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়নের যৌথ স্বাক্ষরে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

এ কমিটিতে সিলেটের ওসমানীনগর উপজেলার ১৬ জন ত্যাগী ও পরিশ্রমী যুবনেতা স্থান পেয়ে স্থানীয়ভাবে ব্যাপক উৎসাহ ও গর্বের জন্ম দিয়েছেন।

কমিটিতে স্থান পাওয়া ওসমানীনগরের নেতারা হলেন, সহ-সভাপতি আখতার আহমেদ শাহিন, শানুর মিয়া, আব্দুল খয়ের, সুপান আহমেদ, মুদাচ্ছির খাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আলী রিপন, মিয়া মো. জামিল, সহ-সাধারণ সম্পাদক জামিল হুসেন খান, তারেক আল জুবায়ের, ইমরান আহমেদ, বিভাগীয় সহ-সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, প্রচার সম্পাদক শিপন আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক মিফতাউর রহমান জাহান, সহ-সমাজকল্যাণ সম্পাদক আব্দুল হাকিম জিলু, ক্রীড়া সম্পাদক সাইফুর রহমান, সিনিয়র সদস্য ইশতিয়াক আহমেদ।

যুক্তরাজ্য যুবদল নব-গঠিত কমিটিতে স্থান পাওয়া এই নেতারা বাংলাদেশে অবস্থানকালে ওসমানীনগর উপজেলা ছাত্রদল ও যুবদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তারা প্রবাসেও দলের কার্যক্রম গতিশীল রাখতে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।

সহ সাধারণ সম্পাদক ইমরান আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন,  আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। যুক্তরাজ্যে বিএনপিও অঙ্গ সহযোগী সংগঠনের স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব ইনশাআল্লাহ।

দেশে অবস্থানরত নেতাকর্মীদের প্রত্যাশা, প্রবাসে থাকা এই নেতারা শুধু সংগঠনের জন্য নয়, দেশের গণতান্ত্রিক আন্দোলনেও ভূমিকা রেখেছেন এবং রাখবেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক