রাগীব আলীর শয্যাপাশে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

রাগীব আলীর শয্যাপাশে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮/০৫/২০২৫ ১২:২৩:১৭ অপরাহ্ন

রাগীব আলীর শয্যাপাশে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী

ছবি : সংগৃহীত


সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী সম্প্রতি দীর্ঘদিন ধরে অসুস্থ শিক্ষানুরাগী ও সমাজসেবক রাগীব আলীকে দেখতে তারই প্রতিষ্ঠিত জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে যান।

হাসপাতালে আরিফুল হক চৌধুরী রাগীব আলীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। এ সময় তিনি হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন এবং রাগীব আলীর চিকিৎসা সম্পর্কে বিস্তারিত তথ্য নেন।

এসময় আরিফুল হক চৌধুরীর সাথে ছিলেন সিলেট জেলা বিএনপির উপদেষ্টা শুক্কুর মিয়া।

উল্লেখ্য, রাগীব আলী সিলেটের শিক্ষা ও সমাজসেবায় অসামান্য অবদান রেখেছেন। তিনি লিডিং ইউনিভার্সিটি, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালসহ বহু শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন। তার প্রতিষ্ঠিত রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের মাধ্যমে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তি, গৃহনির্মাণ, চিকিৎসা সহায়তা এবং অন্যান্য সমাজসেবামূলক কার্যক্রম পরিচালিত হয়।

রাগীব আলীর দ্রুত সুস্থতা কামনা করে সিলেটবাসী ও দেশের বিভিন্ন মহল থেকে দোয়া ও শুভকামনা জানানো হয়েছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক