জৈন্তাপুরে চো*রাই মোটরসাইকেলসহ আ*টক ৩
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন

জৈন্তাপুরে চো*রাই মোটরসাইকেলসহ আ*টক ৩

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৮/০৫/২০২৫ ০৩:১৩:৫২ পূর্বাহ্ন

জৈন্তাপুরে চো*রাই মোটরসাইকেলসহ আ*টক ৩


সিলেটের জৈন্তাপুরে অভিযান চালিয়ে ভারতীয় ইয়ামাহা R15 মোটরসাইকেলসহ তিনজনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানার পুলিশ। এ সময় চোরাকারবারিদের ব্যবহৃত আরও একটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। 

আটককৃত ব্যক্তিরা হলেন- ফেনী জেলার দাগনভুঁইয়া উপজেলার কামু পাটুয়ারীবাড়ী সেকান্দারপুর গ্রামের আব্দুর রহিমের পুত্র আবদুল্লাহ আল সাবের শান্ত (২৩)। ফেনী সদরের মিজানপাড়া এলাকার ফিরোজ মিয়ার পুত্র ওমর ফারুক (২২) ও জৈন্তাপুর উপজেলার ডৌডিক গ্রামের মৃত আবদুল লতিফের পুত্র আশিকুল ইসলাম (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১৮ মে) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দরবস্ত এলাকায় অভিযান চালায় পুলিশ। রাত সাড়ে ১২টার দিকে জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক ওবায়দুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স দরবস্ত শেলটেক টেকনোলজি কোম্পানি গেটের সামনে অভিযান চালিয়ে তিনজনকে আটক করতে সক্ষম হয়। এসময় তাদের কাছ থেকে ভারত থেকে চোরাই পথে আনা নীল-সাদা রঙের একটি ইয়ামাহা R15 মডেলের মোটরসাইকেল জব্দ করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা মোটরসাইকেল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত বলে স্বীকার করেছেন। এসময় তাদের ব্যবহৃত আরেকটি মোটরসাইকেল পুলিশ জব্দ করেছে। অভিযানকালে মোটরসাইকেল বিক্রির সাথে জড়িত একজন দৌড়ে পালিয়ে যান। 

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন, উক্ত ঘটনায় পলাতক একজন আসামিসহ মোট চারজনকে আসামি করে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে পুলিশ। আটক তিনজনকে রোববার সকালে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে বলে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক