সিলেট জেলা আইনজীবী সমিতির মানববন্ধন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

সিলেট জেলা আইনজীবী সমিতির মানববন্ধন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৫/২০২৫ ১২:৪৬:৫৬ অপরাহ্ন

সিলেট জেলা আইনজীবী সমিতির মানববন্ধন

ছবি : সংগৃহীত


অ্যাডভোকেট এ.কে.এম. কাউছার আহমদকে ছুরিকাঘাতকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবী সিলেট জেলা আইনজীবী সমিতির উদ্যোগে সমিতির বিজ্ঞ সদস্য অ্যাডভোকেট এ.কে.এম. কাউছার আহমদকে ছুরিকাঘাতকারীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবীতে রোববার বেলা ২টায় জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরওয়ার আহমদ চৌধুরী (আবদাল) এর সভাপতিত্বে মানববন্ধনে স্বাগত বক্তব্য রাখেন সিলেট জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জোবায়ের বখ্ত জুবের। 

আইনজীবী সমিতির যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট মো. অহিদুর রহমান চৌধুরী ও যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মো. রব নেওয়াজ রানা এর পরিচালনায় মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও সাবেক বার কাউন্সিল সদস্য এ.এফ. মো. রুহুল আমীন চৌধুরী (মিন্টু) অ্যাডভোকেট, কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিনিয়র আইনজীবী কল্যাণ চৌধুরী অ্যাডভোকেট, অ্যাডভোকেট আলীম উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক-১ দেলোয়ার হোসেন দিলু অ্যাডভোকেট, সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সলমান উদ্দিন, সিলেট জেলা আইনজীবী সমিতির সহ সম্পাদক অ্যাডভোকেট কাওছার আহমদ, শেখ মো. আবুল হাসনাত অ্যাডভোকেট প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. ইরফানুজ্জামান চৌধুরী, কার্যনির্বাহী কমিটির সদস্য সমাজ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ মিজানুর রহমান, সহসম্পাদক অ্যাডভোকেট এমাদ উদ্দিন মোহাম্মদ এমদাদ, অ্যাডভোকেট সাহেদ আহমদ ও সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মো. আব্দুস ছত্তার, সাবেক যুগ্ম সম্পাদক মো. হুমায়ুন রশিদ সোয়েব অ্যাডভোকেট এবং সমিতির সাবেক সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক সহ প্রায় শতাধিক আইনজীবী উপস্থিত ছিলেন। 

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক