পদোন্নতিতে ফুলেল শুভেচ্ছায় সিক্ত এসএমপি কমিশনার
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

পদোন্নতিতে ফুলেল শুভেচ্ছায় সিক্ত এসএমপি কমিশনার

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৯/০৫/২০২৫ ১১:২৪:০৭ পূর্বাহ্ন

পদোন্নতিতে ফুলেল শুভেচ্ছায় সিক্ত এসএমপি কমিশনার

ছবি : সংগৃহীত


অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি লাভ করায় সহকর্মী, অধীনস্থ সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ রেজাউল করিম, পিপিএম-সেবা।

আজ (১৯ মে) সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানে সিলেট রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মুশফেকুর রহমান তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং এই অর্জনের জন্য আন্তরিক অভিনন্দন জানান।

পরে, সিলেট মেট্রোপলিটন পুলিশ সদরদপ্তরে পুলিশ কমিশনার মহোদয়কে ফুলেল শুভেচ্ছা জানাতে ছুটে আসেন এসএমপি’র বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ফোর্স সদস্য, এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সকলেই তাঁর পেশাগত নিষ্ঠা, কর্মদক্ষতা এবং প্রশাসনিক দক্ষতার প্রশংসা করে তাঁকে শুভকামনা জানান।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক