রাতের মধ্যে সিলেটসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, হতে পারে ব জ্রপাত
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

রাতের মধ্যে সিলেটসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, হতে পারে ব জ্রপাত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৫/২০২৫ ১২:১৯:১১ অপরাহ্ন

রাতের মধ্যে সিলেটসহ ১৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস, হতে পারে ব জ্রপাত

ছবি : সংগৃহীত


রাতের মধ্যে সিলেটসহ দেশের ১৯ জেলায় ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও রাত ১১টার মধ্যে দেশের ১৭ জেলায় বজ্রপাতের সতর্কতা দিয়েছে সংস্থাটি।

সোমবার (১৯ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে দেওয়া রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের পূর্বাভাস এবং বজ্রপাতের পৃথক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রাত ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, বগুড়া, রাজশাহী, পাবনা, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, ঢাকা, টাংগাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়াও এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, সোমবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে পরবর্তী ২ থেকে ৪ ঘণ্টায় রাজশাহী, নাটোর, পাবনা, যশোর, কুষ্টিয়া, সাতক্ষীরা, খুলনা, ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, রাজবাড়ী, চাঁদপুর, বরিশাল, কুমিল্লা, ফেনী এবং নোয়াখালী জেলাসমূহের ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা এর অধিক গতিবেগে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে।

এসময় বজ্রপাত থেকে বাঁচতে কিছু পদক্ষেপ গ্রহণের পরামর্শ দিয়েছে সংস্থাটি। এগুলো হলো- বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকা; জানালা ও দরজা বন্ধ রাখা; সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলা; নিরাপদ জায়গায় আশ্রয় নেওয়া; গাছের নিচে আশ্রয় না নেওয়া; বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলো খুলে রাখা। এছাড়াও জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে ওঠে আসা, বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকা এবং শিলাবৃষ্টির সময় ঘরে অবস্থান করতে বলা হয়েছে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক