সিলেট বিভাগের ৪ জেলায় বজ্রঝ*ড়ের আভাস
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

সিলেট বিভাগের ৪ জেলায় বজ্রঝ*ড়ের আভাস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৫/২০২৫ ১২:৩০:৪৬ অপরাহ্ন

সিলেট বিভাগের ৪ জেলায় বজ্রঝ*ড়ের আভাস

প্রতীকী ছবি


সিলেটসহ দেশের ১৯টি জেলার ওপর দিয়ে বজ্রঝড় বয়ে যেতে পারে। একইসঙ্গে ঝড়ের গতিবেগ ওঠে যেতে পারে ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত।

মঙ্গলবার (২০ মে) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানিয়েছেন, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, রাজশাহী, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, বগুড়া, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী এবং ব্রাহ্মণবাড়িয়া জেলাসমূহের ওপর দিয়ে অস্থায়ীভাবে প্রতি ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বা এর অধিক গতিবেগে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি ও বজ্রপাত হতে পারে।

অন্য এক পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক