২৪ ঘণ্টার মধ্যে সিলেট ও সুনামগঞ্জে বন্যার শ*ঙ্কা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

২৪ ঘণ্টার মধ্যে সিলেট ও সুনামগঞ্জে বন্যার শ*ঙ্কা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/০৫/২০২৫ ০১:১৪:৪০ পূর্বাহ্ন

২৪ ঘণ্টার মধ্যে সিলেট ও সুনামগঞ্জে বন্যার শ*ঙ্কা

ফাইল ছবি


আগামী ২৪ ঘণ্টার মধ্যে সিলেট বিভাগের সিলেট ও সুনামগঞ্জ জেলা এবং ময়মনসিংহ বিভাগের শেরপুর ও নেত্রকোনা জেলায় বন্যার শঙ্কা রয়েছে। ভারতের মেঘালয় ও আসামে টানা ভারী বর্ষণ এবং গত কয়েকদিনের থেমে থেমে বৃষ্টিপাতের কারণে এসব জেলার নদ-নদীর পানি দ্রুত বাড়ছে।

বেসরকারি আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট আবহাওয়া ডট কমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, ২৪ ঘণ্টার মধ্যে সিলেট বিভাগের সিলেট ও সুনামগঞ্জ জেলা এবং ময়মনসিংহ বিভাগের শেরপুর ও নেত্রকোনা জেলার বিভিন্ন নদীতে পাহাড়ি ঢল শুরুর আশংকা করা যাচ্ছে।

তিনি বলেন, আজ মঙ্গলবার (২০ মে) থেকে আগামীকাল বুধবার (২১ মে) দুপুর ১২টার মধ্যে সিলেট, রংপুর ও বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে এক নাগাড়ে মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।

আবহাওয়াবিদ পলাশ তার ফেসবুক পোস্টে জানিয়েছেন, বাংলাদেশ বিমান বাহিনীর রাডার থেকে প্রাপ্ত চিত্রে দেখা যাচ্ছে যে সিলেট, রংপুর ও ময়মনিসংহ বিভাগের জেলাগুলোর উপর দিয়ে একের পর এক বজ্রবৃষ্টি অতিক্রম করছে উত্তর-পশ্চিম দিক থেকে উত্তর-পূর্ব দিকে। এই চিত্র থেকে দেখা যাচ্ছে যে দেশের দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা বিশেষ করে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপরে বৃষ্টি শুরু হয়েছে। আজ বিকেল ৬টা পর্যন্ত সিলেট, রংপুর ও ময়মনিসংহ বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে একের পর এক বজ্রবৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা হচ্ছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক