কুরবানির ঈদে কাচা চামড়ার গুণগত মান রক্ষায় চামড়া সংরক্ষণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন

কুরবানির ঈদে কাচা চামড়ার গুণগত মান রক্ষায় চামড়া সংরক্ষণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২০/০৫/২০২৫ ১১:০২:২৪ পূর্বাহ্ন

কুরবানির ঈদে কাচা চামড়ার গুণগত মান রক্ষায় চামড়া সংরক্ষণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

ছবি : সংগৃহীত


কুরবানির ঈদে কাচা চামড়ার গুণগত মান রক্ষায় লেস কাট নিয়ন্ত্রন এবং সঠিক পদ্ধতিতে চামড়া সংগ্রহ সংরক্ষণ ও পরিবহণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৮ মে) সকাল ১১ টায় সিলেট প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশন (বিটিএ) ও লেদার সেক্টর বিজনেস প্রমোশন কাউন্সিল (এলএসবিপিসি) বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিটিএ হেড অব এডমিন মিজানুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল  কবির। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সিলেট প্রবাসী অধ্যুষিত এলাকা। এখানে ঈদুল আযহায় অনেক বড় বড় গরু কুরবানী করা হয়। সে কুরবানীর চামড়া গুলো যদি সঠিকভাবে সংরক্ষণ করা যায় তাহলে দেশে বড় অংকের রাজস্ব আয় হবে। দিনব্যাপী আয়োজিত এই কর্মশালায় প্রশিক্ষণকে অনুষরন করে কাজ করলে চামড়া শিল্প আরো সমৃদ্ধ হবে এবং ব্যবসায়ীরা উপকৃত হবেন।

খাদিমুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মাওলানা আসলাম রাহমানির কন্ঠে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুচিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সিলেট মাংস ব্যবসায়ী সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক মো. মোবারক আলী।

কাচা চামড়ার গুণগত মান রক্ষায় লেস কাট নিয়ন্ত্রন ও সঠিক পদ্ধতিতে চামড়া সংগ্রহ সংরক্ষণ শীর্ষক বিষয়ে মূল বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব লেদার ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. সবুর আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট লেদার অ্যাসোসিয়েশনের সহ—সভাপতি শাহীন মিয়া, মাংস ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জসীম উদ্দীন প্রমুখ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক