জৈন্তাপুরে জাতীয়তাবাদী যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

জৈন্তাপুরে জাতীয়তাবাদী যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/০৫/২০২৫ ০৬:৪৯:৪০ পূর্বাহ্ন

জৈন্তাপুরে জাতীয়তাবাদী যুবদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


জৈন্তাপুরে "তারুণ্যের রাজনৈতিক ভাবনা ও অর্থনৈতিক মুক্তি" শীর্ষক সেমিনার আগামী ২৭ মে এবং "তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ"আগামী ২৮ মে সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ২১ মে ) বিকাল ৩টায় জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, জৈন্তাপুর উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক বাহারুল আলম বাহার এবং সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল আহমদ। 

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি ও জৈন্তাপুর উপজেলা যুবদলের প্রস্তুতি সভার সমন্বয়ক শাহীন আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সহ-সমন্বয়ক (১) লুৎফুর রহমান এবং সহ-সাধারণ সম্পাদক ও সহ-সমন্বয়ক (২) আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাসিম, জামিলুর আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন, সাব্বির আহমদ, নাজমুল হক, আব্দুর রউফ দুলাল, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাসির উদ্দিন, উপজেলা যুবদল নেতা নুরুল ইসলাম, মঈনুল ইসলাম,আজমল হোসেন, কুয়েত প্রবাসী জাকারিয়া আহমদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফরহাদুজ্জামান। 

সভায় আরও অংশ নেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইন্তাজ আলী, যুগ্ম সম্পাদক মাসুক আহমেদ, উপজেলা যুবদলের সিনিয়র সদস্য মুহিবুর রহমান, সদস্য শামীম আহমদ, মাসুক খাঁ, আহমদ আলী, রুবেল আহমদ, স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, দেশের তরুণ সমাজকে রাজনৈতিকভাবে সচেতন করা ও তাদের অর্থনৈতিক মুক্তির পথ সুগম করাই যুবদলের অন্যতম লক্ষ্য। তাঁরা উল্লেখ করেন, ঢাকায় অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় কর্মসূচিগুলোতে জৈন্তাপুরসহ সারা দেশের তরুণদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

সভা শেষে কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে তৃণমূল পর্যায়ে প্রচার-প্রচারণা জোরদার করার জন্য সংশ্লিষ্ট নেতৃবৃন্দকে নির্দেশনা দেওয়া হয়।

উল্লেখ্য যে, সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন এবং সাধারণ সম্পাদক মকসুদ আহমদ ইতোমধ্যেই উল্লেখিত প্রস্তুতি সভা ও পরবর্তী কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জৈন্তাপুরের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে সমন্বয়ক ও সহ-সমন্বয়ক হিসেবে দায়িত্ব দিয়েছেন। এ উদ্যোগকে কেন্দ্র করে জৈন্তাপুরে তরুণদের নতুন রাজনৈতিক উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় নেতারা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক