বিয়ানীবাজারে ট্রাকের ধা*ক্কা য় তরুণ নি হ ত
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

বিয়ানীবাজারে ট্রাকের ধা*ক্কা য় তরুণ নি হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৫/২০২৫ ০৫:২৬:৫৭ পূর্বাহ্ন

বিয়ানীবাজারে ট্রাকের ধা*ক্কা য় তরুণ নি হ ত

ছবি : সংগৃহীত


সিলেট-বিয়ানীবাজার সড়কের শেওলা সেতু সংলগ্ন এলাকায় চলন্ত ট্রাকের সাথে মুখোমুখি ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত ওই তরুণ বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের রায়খাইল গ্রামের মো. সায়েম আহমদ (২২)।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২২ মে) বেলা ১২টার দিকে সিলেট-বিয়ানীবাজার সড়কের শেওলা সেতু সংলগ্ন এলাকায় চলন্ত ট্রাকের সাথে মুখোমুখিভাবে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলেই সায়েম আহমদ নামের মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

বিয়ানীবাজার থানাপুলিশ জানায়, সিলেট-বিয়ানীবাজার সড়কের শেওলা সেতু সংলগ্ন এলাকায় চলন্ত ট্রাকের সাথে মোটরসাইকেলের দুর্ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই সায়েম আহমদ নামের মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। 

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয় নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক