জৈন্তাপুরে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

জৈন্তাপুরে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৫/২০২৫ ০৫:৫৯:২৯ পূর্বাহ্ন

জৈন্তাপুরে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


সিলেটের জৈন্তাপুরে ব্যক্তিগত স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধিমুলক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  ২২ মে  এস এম সি এন্টারপ্রাইজ লিমিটেড,সিলেট এরিয়া অফিস কর্তৃক আয়োজিত উপজেলার সারীঘাট উচ্চ বিদ্যালয়ে  ছাত্রীদেরকে  নিয়ে পার্সোনাল হেলথ এন্ড হাইজিন অর্থাৎ মেন্সট্রুয়াল সাইকেল ম্যানেজমেন্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত  কর্মশালায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ৩১২ জন ছাত্রী। এ সময়  কর্মশালায়  সভাপতিত্ব করেন সারীঘাট  উচ্চ বিদ্যালয়ের  প্রধান শিক্ষক  মোঃ বদিউল আলম। কর্মশালায় আরো উপস্থিত ছিলেন এসএমসি এর সিলেট বিভাগীয় অফিসের  সেলস ম্যানেজার মো: জাহাঙ্গীর আলম, সিনিয়র সেলস প্রমোশন  অফিসার খন্দকার মোস্তাকিম,ডাঃ রেদওয়ানা তাবাসসুম বহ্নি।

এ সময়   আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের এডহক কমিটির সদস্য  তোফায়েল আহমেদ, সহকারী প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত)  কাবুল চন্দ্র পাল, সহকারী শিক্ষক  আজিজ আহমদ খালিদ, মো হাবিবউল্লাহ, হুসাইন আহমদ,  ফয়েজ আহমেদ,  মুহিবুর রহমান, আবদুল করিম,  চঞ্চল শর্মা।

এ সময় কর্মশালায় মেয়েদের মেন্সট্রুয়াল সাইকেল সম্পর্কিত সাধারণ ধারণা যেমন মাসিক কি, কত বছর বয়স থেকে শুরু হয়,এসময় কি কি খাবার খাওয়া উচিত,ব্যথা হলে কি ব্যবস্থা নেয়া উচিত,এই সময় কিভাবে নিজের শরীর ও মনের যত্ন নিতে হবে এবং নিজের ব্যক্তিগত পরিস্কার পরিচ্ছন্নতা সম্পর্কেও আলোচনা করা হয়।

এ সময় এসব বিষয়গুলো নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ডাঃ রেদওয়ানা তাবাসসুম বহ্নি। কর্মশালায় মেয়েদের মধ্যে এসএমসি এর পক্ষ থেকে জয়া স্যানেটারি ন্যাপকিন (বিনামূল্যে) বিতরণ করা হয়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক