এমসি কলেজে জুলোজি ক্লাব গঠিত, আহবায়ক মুনাঈম ও সচিব রাফি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

এমসি কলেজে জুলোজি ক্লাব গঠিত, আহবায়ক মুনাঈম ও সচিব রাফি

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২২/০৫/২০২৫ ০৭:১৪:৩৭ পূর্বাহ্ন

এমসি কলেজে জুলোজি ক্লাব গঠিত, আহবায়ক মুনাঈম ও সচিব রাফি

ছবি: নিজস্ব


সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের প্রাণিবিদ্যা বিভাগে 'জুলোজি ক্লাব' যাত্রা শুরু করেছে।

মঙ্গলবার (২২ মে ) প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর বিজন কুমার চক্রবর্তী'র স্বাক্ষরিত আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়। প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক হিসেবে মনোনীত হোন প্রাণিবিদ্যা ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী মোঃ মুছলেহ উদ্দিন মুনাঈম ও সদস্য সচিব হিসেবে মনোনীত হোন একই সেশনের শাহ রাকিবুল হাসান রাফি।

কমিটির অন্যান্যরা হলেন,  যুগ্ম আহ্বায়ক সাদাত আহমদ ফয়সল, তানজিলা মেহনাজ, সদস্য - শেখ উবায়দা ইসলাম সাদিয়া, মেহেদী হাসান তারেক, মোঃ আব্দুল্লাহ্ আল মামুন, মির্জা মাহদী বেগ, শাহ তাসনিয়া জামান তারিন, ইয়াসমীন দিপা, জয় রায় ও জীবন মোস্তাফিজ।

কলেজের বিভিন্ন বিভাগের বিভাগ ভিত্তিক ক্লাব, সংগঠন রয়েছে। সেগুলা বিভাগ তথা কলেজের সাথে সংশ্লিষ্ট কার্যাবলী সম্পাদন করে থাকে। একই যাত্রায় যুক্ত হয়েছে জুলোজি ক্লাব। প্রাণিবিদ্যার শিক্ষার্থীরা প্রত্যাশা করছেন, এ ক্লাব ডিপার্টমেন্টে একাডেমীকসহ অন্যান্য সাংস্কৃতিক ও সামাজিক কাজে ভূমিকা রাখবে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক