জকিগঞ্জ পৌরসভার স ম স্যা ও সম্ভাবনা নিয়ে টিএলসিসি সভা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

জকিগঞ্জ পৌরসভার স ম স্যা ও সম্ভাবনা নিয়ে টিএলসিসি সভা

আব্দুল মুকিত, জকিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৫/২০২৫ ০৭:৪৭:১১ পূর্বাহ্ন

জকিগঞ্জ পৌরসভার স ম স্যা ও সম্ভাবনা নিয়ে টিএলসিসি সভা

ছবি: নিজস্ব


জকিগঞ্জ পৌরসভার বিভিন্ন সমস্যা, উন্নয়ন পরিকল্পনা ও নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে এক গুরুত্বপূর্ণ টিএলসিসি (টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটি) সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২মে) উপজেলা অডিটোরিয়ামে ওয়ার্ল্ড ব্যাংক অর্থায়িত এই প্রকল্পের আওতায় সভাটি আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জকিগঞ্জ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এসএম আব্দুল আহাদ। সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিনয় ভূষণ দাস, টিএলসিসির রিজিওনাল কো-অর্ডিনেটর জাহাঙ্গীর আলম, সেইফগার্ড স্পেশালিস্ট ইসমাইল হোসেন এবং প্রকৌশলী উদয়ন চাকমা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী মো. আব্দুল খালিক। সভায় অংশ নেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষাবিদ, সমাজসেবক এবং পৌরসভার ৯টি ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা পৌর এলাকার প্রধান সমস্যা হিসেবে জলাবদ্ধতা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার দুরবস্থা, রাস্তার বেহাল অবস্থা, সড়ক বাতির অভাব, বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলার অভাব এবং ময়লা-আবর্জনা ব্যবস্থাপনায় ঘাটতির বিষয়গুলো তুলে ধরেন। এছাড়াও স্বাস্থ্যসেবা, শিক্ষাব্যবস্থা, পৌর কর আদায় এবং নাগরিক সেবার ডিজিটালাইজেশনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, “পৌরবাসীর জীবনমান উন্নয়নে আমরা বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছি। তবে বাজেট ও জনবল সংকট একটি বড় চ্যালেঞ্জ। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি আধুনিক ও বাসযোগ্য পৌরসভা গড়তে চাই।”

পৌর নির্বাহী কর্মকর্তা বলেন, “এই সভার মূল লক্ষ্য হলো পৌরবাসীর প্রত্যাশা ও সমস্যাগুলো চিহ্নিত করে সমন্বিতভাবে সমাধানের পথ খোঁজা। স্থানীয় সরকার বিভাগ ও ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় আমরা উন্নয়নের ধারা আরও বেগবান করতে পারব বলে আশাবাদী।”

সভা শেষে অংশগ্রহণকারীরা তাদের স্ব স্ব ওয়ার্ডের সমস্যার লিখিত প্রতিবেদন জমা দেন এবং সমাধানের সুপারিশ প্রদান করেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক