যুক্তরাজ্যে গোয়াইনঘাটের দুই কৃতি সন্তানকে সংবর্ধনা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

যুক্তরাজ্যে গোয়াইনঘাটের দুই কৃতি সন্তানকে সংবর্ধনা

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২২/০৫/২০২৫ ০৮:২৪:০৫ পূর্বাহ্ন

যুক্তরাজ্যে গোয়াইনঘাটের দুই কৃতি সন্তানকে সংবর্ধনা

ছবি: নিজস্ব


যুক্তরাজ্যে গোয়াইনঘাটের দুই কৃতি সন্তান গোলাম জিলানী ও যুক্তরাজ্য কাউন্সিলর হাফিজ আব্দুল মুবিনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

গত মঙ্গলবার ২০ মে লন্ডনের বেতনাল গ্রীনের অউটিরিআম হলে গোয়াইনঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনুষ্ঠিত হয় সংবর্ধনা অনুষ্ঠান। সাধারণ সম্পাদক সুহেলের পরিচালনায় মাওলানা নিজাম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন লন্ডনের টাওয়ার হেমলেটের মেয়র লুৎফুর রাহমান ।

বক্তব্য রাখেন, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং এসোসিয়েশনের দায়িত্বশীল নেতৃবৃন্দ । লন্ডনে পরিচিত মুখ সফল ব‍্যাবসায়ী গোলাম জিলানী বাংলাদেশ সরবপক্ষ থেকে সি আইপি এওয়ার্ড লাভ করায় এবং গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যান পরিষদ এর সাবেক কেন্দ্রীয় সভাপতি আব্দুল মুবিন যুক্তরাজ্যে গোয়াইনঘাটের প্রথম কাউন্সিলর নির্বাচিত হওয়ায় তাদেরকে এই সংবর্ধনা প্রদান করা হয় ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক