২০২৬ এর ডিসেম্বরের আগে নির্বাচন না দেওয়ার দাবী সিলটি পাঞ্চায়িতের
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

২০২৬ এর ডিসেম্বরের আগে নির্বাচন না দেওয়ার দাবী সিলটি পাঞ্চায়িতের

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২২/০৫/২০২৫ ০৮:৫৩:৫৬ পূর্বাহ্ন

২০২৬ এর ডিসেম্বরের আগে নির্বাচন না দেওয়ার দাবী সিলটি পাঞ্চায়িতের

ছবি: নিজস্ব


সিলেট বিভাগের ন্যায্য দাবী দাওয়া আদায়ের লক্ষ্যে গঠিত রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িত কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী ও সহ সাধারণ সম্পাদক সৈয়দ ফেরদৌস আহমদ এক যুক্ত বিবৃতিতে বলেছেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে প্রায় দুই হাজার মানুষের প্রাণের বিনিময়ে এবং ৩০ হাজার মানুষ পঙ্গু ও আহতদের বিনিময়ে স্বৈরাচার, দুর্নীতিবাজ খুনী হাসিনা সরকারকে হঠিয়ে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার পেয়েছি।

আজ ( ২২ মে ) সিলটি পাঞ্চায়িত কেন্দ্রীয় কমিটির সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরী ও সহ সাধারণ সম্পাদক সৈয়দ ফেরদৌস আহমদ এক যৌত বিবৃতি দেন গণমাধ্যমে। 

তারা আরও বলেন, স্বাধীনতার পর থেকে কোন সরকার সঠিক সংস্কার করেননি। এতে জীবন দানের বিনিময়ে খুনি হাসিনার বিচার দৃশ্যমান না হয় তবে শহীদ, পঙ্গু ও আহতদের রক্তের সাথে বেইমানী করা হবে। বৈষম্য ও ভঙ্গুর অর্থনীতি থেকে আস্তে আস্তে সফল অর্থনীতির দিকে যাচ্ছে এই সরকার। তাই দ্রুত নির্বাচনের কথা বলে দেশকে অস্থিতিশীল না করার আহ্বান জানান তারা।

সিলটি পাঞ্চায়িত মনে করে ২০২৬ সালের ডিসেম্বরের আগে জাতীয় সংসদ নির্বাচন যুক্তিসঙ্গত না। রাষ্ট্র সংস্কার ও স্বৈরাচার খুনী হাসিনার বিচার দৃশ্যমান হওয়ার পরে নির্বাচন। সেইসাথে সিলটি পাঞ্চায়িত উন্নয়নের বৈষম্য দূর করে সিলেট বিভাগকে সঠিক উন্নয়ন করার দাবি জানান। বিশেষ করে সিলেট বিভাগের রাস্তা ঘাট উন্নয়ন ও সিলেট বিভাগকে প্রতি বছর বন্যার হাত থেকে রক্ষার জন্য মাষ্টার প্লান গ্রহণ করার দাবী জানান সিলটি পাঞ্চায়িতের নেতৃবৃন্দ। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক