সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা সফলে প্রস্তুতি সভা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা সফলে প্রস্তুতি সভা

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২২/০৫/২০২৫ ০৯:০০:০৬ পূর্বাহ্ন

সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা সফলে প্রস্তুতি সভা

ছবি: নিজস্ব


সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ চট্ট ১৬৬৯ এর বার্ষিক সাধারণ সভা সফলের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২২) বিকেলে সিলেট নগরীর উপশহরস্থ আঞ্চলিক শ্রম অধিদপ্তর কার্যালয়ের হলরুমে এই প্রস্তুতির সভার আয়োজন করা হয়।

সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন সভাপতি মহিবুর রহমান শামীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক এর পরিচালনায় প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন , সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন, সহ সভাপতি মো. দ্বীন ইসলাম, সহ সাধারণ সম্পাদক মো. হোসেন আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কাশেম, কোষাধক্ষ মিজানুর রহমান মোল্লা, প্রচার সম্পাদক আব্দুস সোবহান, আইন সম্পাদক হাবিবুর রহমান, ক্রীড়া সম্পাদক রাসেল হোসেন, ধর্ম বিষয় সম্পাদক মোবারক আলী, দপ্তর সম্পাদক আলমগীর হোসেন সালমান, সদস্য রুবেল আকন্দ, আব্দুল রহমান, শাহ আলম হাওলদার প্রমুখ।

সভায় বক্তারা বার্ষিক সাধারণ সভা সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে তৃণমূল শ্রমিক নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। আগামী ৩০ মে শুক্রবার বিকেল ৪টায় সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন এর বার্ষিক সাধারণ সভা নগরীর তালতলাস্থ সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। বার্ষিক সাধারণ সভায় যথা সময়ে সংশ্লিষ্টদের উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন সভাপতি মহিবুর রহমান শামীম ও সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক