মাধবপুরে র‍্যা বের অভিযানে ৩৩ কেজি গাঁজাসহ গ্রে ফ তার এক
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

মাধবপুরে র‍্যা বের অভিযানে ৩৩ কেজি গাঁজাসহ গ্রে ফ তার এক

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২২/০৫/২০২৫ ১০:০৯:১৪ পূর্বাহ্ন

মাধবপুরে র‍্যা বের অভিযানে ৩৩ কেজি গাঁজাসহ গ্রে ফ তার এক

ছবি : সংগৃহীত


হবিগঞ্জ জেলার মাধবপুর বাজার এলাকা থেকে ৩৩ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ এর সদস্যরা। অভিযান চলাকালীন অপর এক অভিযুক্ত কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

র‌্যাব-৯ সূত্রে জানা যায়, ২২ মে ২০২৫ তারিখ রাত আনুমানিক ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল মাধবপুর থানাধীন মাধবপুর বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে ৩৩ কেজি গাঁজা সহ মোঃ রুবেল (২৮) নামের এক যুবককে আটক করা হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার হাজিপুর গ্রামের মৃত ইনু মিয়ার ছেলে।

তবে অভিযানের সময় পারভেজ মিয়া (৩৫) নামের আরও এক মাদক কারবারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তিনি হবিগঞ্জ জেলার মাধবপুর থানার ইসলামাবাদ গ্রামের মৃত গেদু মিয়ার ছেলে।

আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে এবং তাকে জব্দকৃত আলামতসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

র‌্যাব আরও জানিয়েছে, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক