কেমুসাসের ১২৩২তম সাহিত্য আসরে শাহজালাল (রহ.)-এর ইসলামী অবদানের স্মরণ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

কেমুসাসের ১২৩২তম সাহিত্য আসরে শাহজালাল (রহ.)-এর ইসলামী অবদানের স্মরণ

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২২/০৫/২০২৫ ১১:০৬:১৯ পূর্বাহ্ন

কেমুসাসের ১২৩২তম সাহিত্য আসরে শাহজালাল (রহ.)-এর ইসলামী অবদানের স্মরণ

ছবি : সংগৃহীত


“সিলেট অঞ্চলে ইসলামের প্রচার ও প্রসারে হযরত শাহজালাল (রহ.)-এর ভূমিকা ঐতিহাসিকভাবে অনস্বীকার্য। তিনি শুধু একজন সুফি সাধকই নন, ছিলেন একজন বীর মুজাহিদ ও ওলিকুল শিরোমণি”—এমন মন্তব্য উঠে এসেছে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের (কেমুসাস) ১২৩২তম নিয়মিত সাহিত্য আসরে।

বৃহস্পতিবার (২২ মে ২০২৫) সন্ধ্যায় নগরীর দরগাহ গেইটস্থ কেমুসাস কার্যালয়ে অনুষ্ঠিত এ সাহিত্য আসরে সভাপতিত্ব করেন সংসদের সাহিত্য ও গবেষণা সম্পাদক প্রভাষক-ছড়াকার কামরুল আলম এবং সঞ্চালনা করেন ছড়াকার আব্দুস সামাদ।

আসরে প্রধান অতিথির বক্তব্য দেন কেমুসাসের সহসভাপতি ও বিশিষ্ট কলামিস্ট আফতাব চৌধুরী। আলোচনায় অংশগ্রহণ করেন কেমুসাস সহসভাপতি ও মাসিক শাহজালাল সম্পাদক রুহুল ফারুক, কার্যকরী পরিষদের সদস্য ও ইসলামী চিন্তাবিদ শাহ নজরুল ইসলাম, আল ইসলাহ সম্পাদক আহমদ মাহবুব ফেরদৌস, পাঠাগার সম্পাদক কবি নাজমুল আনসারী এবং লেখক-গবেষক শামসীর হারুনুর রশিদ।

আলোচনায় বক্তারা বলেন, সিলেটের ইতিহাসে হযরত শাহজালাল (রহ.)-এর আগমন এক যুগান্তকারী অধ্যায়। গৌড়ের রাজা গৌবিন্দ কর্তৃক শেখ বুরহান উদ্দিনের ওপর নিপীড়নের ঘটনায় সাড়া দিয়ে শাহজালাল (রহ.) ও তাঁর ৩৬০ সফরসঙ্গী সিলেটে এসে যে ইসলামী আন্দোলনের সূচনা করেছিলেন, তা আজও অনুপ্রেরণার উৎস।

আসর শুরু হয় কুরআন তেলাওয়াতের মাধ্যমে, তেলাওয়াত করেন ওমর ফারুক।

স্বরচিত লেখাপাঠ ও আলোচনায় অংশ নেন মোয়াজ আফসার, ছয়ফুল আলম পারুল, নাঈমুল ইসলাম গুলজার, ওমর শরীফ নোমান, মোস্তাক আহমদ চৌধুরী, মো. লোকমান খান, কামাল আহমদ, নুর মোহাম্মদ চৌধুরী, আব্দুর রাজ্জাক শাওন, শাহ সরোয়ার আলী, মোহাম্মদ আল ওয়ালিদ, মোখলেছুজ্জামান, মো. সোয়েব আহমদ এবং মো. লিলু মিয়া।


জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক