বিয়ের ৫ বছর পর একসঙ্গে ৪ সন্তানের জন্ম
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

বিয়ের ৫ বছর পর একসঙ্গে ৪ সন্তানের জন্ম

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৫/২০২৫ ১১:০৮:০৪ পূর্বাহ্ন

বিয়ের ৫ বছর পর একসঙ্গে ৪ সন্তানের জন্ম

ছবি : সংগৃহীত


ময়মনসিংহে বিয়ের পাঁচ বছর পর একসঙ্গে চার সন্তানের মা হয়েছেন তানজিলা আক্তার (২৫) নামে এক নারী। এ ঘটনায় তার পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের বন্যা বইছে।

বুধবার (২১ মে) দুপুর ২টার দিকে ময়মনসিংহ নগরীর ব্রাহ্মপল্লী এলাকার হেলথ কেয়ার হাসপাতাল নামের একটি বেসরকারি প্রতিষ্ঠানে অস্ত্রোপচারের মাধ্যমে চার সন্তান জন্ম দেন তিনি।

তানজিলা আক্তার জেলার তারাকান্দা উপজেলার রায়পুর গ্রামের মো. নুরুল ইসলামের স্ত্রী। প্রেমের সম্পর্কের পর পাঁচ বছর আগে তারা বিয়ে করেন।

একসঙ্গে জন্ম হওয়া চার সন্তানের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে সন্তান রয়েছে। ছেলে সন্তানদের মধ্যে একজনের নাম রাখা হয়েছে মোহাম্মদ ইশরাক। অপরজনের নাম রাখা হয়েছে মো. আলী হাসান। তবে দুই মেয়ের নাম এখনো ঠিক করা হয়নি।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের কনসালটেন্ট ডা. দেলোয়ারা পারভীন ডলি ওই নারীর অস্ত্রোপচার সম্পন্ন করেন। তিনি বলেন, ‌‘একসঙ্গে চার সন্তান জন্মের ঘটনাটি ব্যতিক্রম। মাসহ চার সন্তান সুস্থ রয়েছে। রোগীর স্বজনদের সঙ্গে আমরাও আনন্দিত।’

একসঙ্গে চার নাতি-নাতনি পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তানজিলার মা নুরজাহান বেগম। তিনি জানান, নারায়ণগঞ্জের চাষাড়া এলাকার কসমেটিকস ব্যবসায়ী নুরুল ইসলামের সঙ্গে পাঁচ বছর আগে বিয়ে হয় তানজিলার। কিন্তু দীর্ঘ সময়েও তাদের সন্তান না হওয়ায় অনেকবার চিকিৎসকের কাছে গিয়েছেন। কিন্তু কোনো ফল হয়নি। চলতি বছর অন্তঃসত্ত্বা হন তানজিলা। বুধবার (২১ মে) প্রসব ব্যথা উঠলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

এ বিষয়ে হেলথ কেয়ার হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শ্রী রঞ্জণ নন্দী বলেন, বুধবার ওই নারী আমাদের হাসপাতালে ভর্তি হন। ভর্তির পর থেকেই তাকে অত্যন্ত যত্নশীল ও সাবধানতার সঙ্গে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে সিজার করা হয়। তারা আমাদের হাসপাতালে এখনো চিকিৎসাধীন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী