আজ কোর্ট পয়েন্টে হেফাজতের বিক্ষোভ মিছিল, সফলের আহবান
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

আজ কোর্ট পয়েন্টে হেফাজতের বিক্ষোভ মিছিল, সফলের আহবান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/০৫/২০২৫ ১২:২৭:৫৯ অপরাহ্ন

আজ কোর্ট পয়েন্টে হেফাজতের বিক্ষোভ মিছিল, সফলের আহবান

ছবি : সংগৃহীত


নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল, শাপলা ও জুলাই গণহত্যার বিচার, হেফাজত নেতা-কর্মীদের সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিম গণহত্যা বন্ধের দাবিতে হেফাজতে ইসলামের কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার বাদ জুমা সিলেটের কোর্ট পয়েন্টে জমায়েত ও বিক্ষোভ মিছিল করবে হেফাজতে ইসলাম।

বিক্ষোভ মিছিল কর্মসূচি সফলের লক্ষ্যে হেফাজতে ইসলাম সিলেট মহানগর সমন্বয় কমিটির উদ্যোগে গতকাল বৃহস্পতিবার হযরত শাহজালাল দরগাহ মাদরাসা, কাজিরবাজার মাদরাসা, ভার্থখলা মাদরাসা, সোবহানীঘাট মাদরাসা, নয়াসড়ক মাদরাসা,শাহপরান মাদরাসা, দক্ষীনকাছ মাদরাসা, মেজরটিলায় মাবরাসা, শিবগঞ্জ মাদরাসায় পৃথক পৃথক মতবিনিময় ও নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় গণ-সংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।

এ সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাওলানা মশতাক আহমদ খান, মাওলানা গাজী রহমতুল্লাহ, হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসান, মাওলানা নিজাম উদ্দীন, মাওলানা আহমদ কবির, মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলিয়াস, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা সিরাজুল ইসলাম, মাওলানা হোসাইন আহমদ প্রমূখ। নেতৃবৃন্দ ইসলাম বিদ্বেষী নারী সংস্কার কমিশন বাতিল সহ ৪দফা দাবিতে আজ শুক্রবারের বিক্ষোভ মিছিলে সিলেটের বিভিন্ন মাদরাসা, মসজিদ ও পাড়া মহল্লা থেকে বাদ জুমা মিছিল সহকারে কোর্ট  পয়েন্টে সমবেত হওয়ার জন্য সর্বস্তরের তৌহিদী জনতার প্রতি আহবান জানান।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর