সিলেটে সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজে বিএড প্রোগ্রামের ওরিয়েন্টশন অনুষ্ঠিত
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

সিলেটে সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজে বিএড প্রোগ্রামের ওরিয়েন্টশন অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৩/০৫/২০২৫ ০৮:৩০:১৭ পূর্বাহ্ন

সিলেটে সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজে বিএড প্রোগ্রামের ওরিয়েন্টশন অনুষ্ঠিত

ছবি: নিজস্ব


মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট- এর সচিব প্রফেসর চৌধুরী মামুন আকবর বলেছেন, আধুনিক শিক্ষাই শিক্ষার প্রাণকেন্দ্র, দক্ষতা, যোগ্যতা অর্জনে প্রশিক্ষনের বিকল্প নাই।

আজ শুক্রবার ( ২৩মে ) সীমান্তিক আইডিয়াল টিচার্স ট্রেনিং কলেজ, সিলেট’র হলরুমে আয়োজিত ২০২৫ শিক্ষাবর্ষের বিএড প্রশিক্ষনার্থীদের ওরিয়েন্টশন প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি  এসব কথা বলেন।

কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রউফ তাপাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অত্র কলেজের এডহক কমিটির সভাপতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক করিমা বেগম, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি আরও  বলেন, অতীতে শিক্ষকদের অনেক মূল্যায়ন ছিল, নিজেদের কৃতকর্মের কারণে তারা এ মূল্যায়ন পেতেন। শিক্ষকদের নিজেদের কর্মের মাধ্যমে এ মূল্যায়ন আদায় করে নিতে হবে। এজন্য শিক্ষকদের ক্লাসে মনোযোগী হতে হবে। প্রশিক্ষার্থীদের প্রতি আন্তরিক হতে হবে।

ওরিয়েন্টশন অনুষ্ঠানে প্রভাষক মিথিলা রায়ের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, কলেজের সহকারী অধ্যাপক মো. জয়নাল আবেদীন, অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন, নবাগত শিক্ষার্থী উম্মে হাফিজ সম্পা ও মোতাহার হোসেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রভাষক মাওলানা মাহমুদুর রহমান, গীতা পাঠ করেন প্রভাষক স্বর্ণা রায়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর