জৈন্তাপুরে ৯৬ বোতল বিদেশি ম*দসহ গ্রে*প্তার ১
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

জৈন্তাপুরে ৯৬ বোতল বিদেশি ম*দসহ গ্রে*প্তার ১

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৫/২০২৫ ০১:৩৬:৪৫ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ৯৬ বোতল বিদেশি ম*দসহ গ্রে*প্তার ১


সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন হরিপুর উৎলারপার এলাকা থেকে ৯৬ বোতল বিদেশি মদসহ ১ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

শনিবার র‍্যাব-৯ এর এক প্রেস রিলিজে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিএসসি, সিলেট এর একটি আভিযানিক দল শুক্রবার (২৩ মে) রাত ৯টার দিকে জৈন্তাপুর থানাধীন ৫নং ফতেহপুর ইউনিয়নের হরিপুর উৎলারপার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ৯৬ বোতল বিদেশি মদসহ ১ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাব।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. শাহীন আহমেদ (২৫)। তিনি জৈন্তাপুর উপজেলার হরিপুর উৎরপার এলাকার মো. শাহজাহান মিয়ার পুত্র। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জব্দকৃত আলামতসহ তাকে জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন, উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিকে শনিবার পুলিশ পাহারায় আদালতে প্রেরণ করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর