কানাইঘাট সী মা ন্তে ২১ জনকে পুশইন করলো বি এস এফ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

কানাইঘাট সী মা ন্তে ২১ জনকে পুশইন করলো বি এস এফ

অহিদুল ইসলাম, কানাইঘাট

প্রকাশিত: ২৪/০৫/২০২৫ ০৭:৪০:১১ পূর্বাহ্ন

কানাইঘাট সী মা ন্তে ২১ জনকে পুশইন করলো বি এস এফ

ছবি: নিজস্ব


সিলেটের কানাইঘাট সীমান্ত দিয়ে আবারও ২১ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ। আজ শনিবার (২৪ মে) সকাল সাড়ে ৬টায় কানাইঘাট সীমান্তের সনাতনপুঞ্জি এলাকা দিয়ে তাদের পুশইন করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করা হয়। পরে সনাতনপুঞ্জি সীমান্ত এলাকা  দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশের সময় তাদেরকে আটক করা হয়। পরে ঐ ২১জনকে বাংলাদেশ বর্ডার গার্ড লোভাছড়া (বিজিবি ) ক্যাম্পের সদস্যরা তাদের হেফাজতে নিয়ে যান। আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। ২১ জনের মধ্যে ১২ জন পুরুষ, চার জন নারী পাঁচটি শিশু রয়েছে।

জানা যায়, পুশইনকৃতরা দীর্ঘদিন থেকে ভারতের বিভিন্ন এলাকায় বসবাস করে আসছিলেন। সম্প্রতি তাদেরকে ভারতের পুলিশ বাংলাদেশী দাবী করে আটক করে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় এনে বিএসএফ এর কাছে স্থানান্তর করে।

পুশইনকৃত আটককৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার চন্দ্রকোনা গ্রামের মৃত বাতেনের পুত্র নুর মোহাম্মদ (৪০), তার স্ত্রী রেজিয়া বিবি (৩০), তাদের পুত্র রিয়াজুল (২১), রবিউল (১১), মেয়ে নুর বানু (৮), নুর মনি (৩), নুরী (০১), পুত্রবধু আলমিনা (২১), একই থানার ধর্মপুর গ্রামের মৃত আব্দুলের পুত্র শাহ জামাল (৫০), তার স্ত্রী হাছনা বানু (৪৩), তাদের পুত্র হামিদুল ইসলাম (৩২), হাফিজুল (১৯), হাসানুর (১৪), পুত্রবধু মিতা (২৫), হামিদুলের শিশু মেয়ে হালিমা (৪), ছেলে মারুফ (২), নাটোর জেলার লালপুর গ্রামের কাংগাল শেখের পুত্র আইয়ুব আলী (৪০), একই গ্রামের রবেশ শেখের পুত্র বিষু শেষ, রাজশাহী জেলার সদর থানার কাজিহাটা গ্রামের বজলুর রহমানের পুত্র আলি রেহমান (২৮), নিজাম উদ্দিন (২২), একই জেলার চক রাজাপুর গ্রামের মইন উদ্দিন সরকারের পুত্র পলাশ সরকার।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল দৈনিক জৈন্তা বার্তা-কে জানিয়েছেন,ভারতের বিএসএফ কর্তৃক পুশইনকৃত ২১ জনকে বিজিবি আটকের বিষয়টি পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে।

এর আগে সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার করার পরও কানাইঘাট সীমান্ত এলাকা দিয়ে ১০ দিনের মধ্যে ভারতীয় বিএসএফ ৩৭ জনকে পুশইন করে। গত ১৪ মে পুশইনকৃত ১৬জনকে দনা বিজিবি ক্যাম্পের সদস্যরা আটকের পর থানায় হস্তান্তর করলে পরবর্তীতে তাদের আত্মীয়দের হেফাজতে ছেড়ে দেয় থানা পুলিশ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর