বিশ্বনাথে আদর্শ ইসলামিক ছাত্র সংসদ মেধাবৃত্তির পুরস্কার বিতরণ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

বিশ্বনাথে আদর্শ ইসলামিক ছাত্র সংসদ মেধাবৃত্তির পুরস্কার বিতরণ

মোঃ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৫/২০২৫ ০৮:১৭:২৯ পূর্বাহ্ন

বিশ্বনাথে আদর্শ ইসলামিক ছাত্র সংসদ মেধাবৃত্তির পুরস্কার বিতরণ

ছবি: নিজস্ব


সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চি ইউনিয়নের আদর্শ ইসলামিক ছাত্র সংসদ চারিগ্রামের ২য় মেধাবৃত্তি-২৫এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানে ২৫জন শিক্ষার্থীর মধ্যে দুই ক্যাটাগরিতে ক্রেস্ট, সার্টিফিকেট ও নগদ অর্থ তুলে দেয়া হয়।

শনিবার ( ২৪ মে) দুপুরে চারিগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে ছাত্র সংসদের স্থায়ী কমিটির সদস্য মাহবুব হোসেনের সভাপতিত্বে ও সদস্য হাফিজ মুহিব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সদস্য ছাব্বির আহমদ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চারিগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ,চারিগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক  প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মাস্টার আবুল কালাম,চারিগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল উদ্দিন ও সহকারী শিক্ষক মাওঃসিরাজুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা, ছাত্র সংসদের সাফল্য কামনা করে সমাজের উন্নয়নে, দেশের সার্বিক কল্যাণে, অপসংস্কৃতি দূর করে একটি সুন্দর সমাজ বিনির্মানে ভুমিকা রাখার আহবান জানান।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আব্দুল খালিক,শরিফুল ইসলাম,বিমল কুমার পাল,সত্যবান রায় ও লাবলুর রহমান। আরোও উপস্থিত ছিলেন,উক্ত সংসদের স্থায়ী কমিটি,কার্যকরী কমিটির সদস্য সহ বিদ্যালয়ের অফিস সহকারী ও শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে ইসলামী সংগীত পবিবেশন করেন সদস্য ইব্রাহীম আহমদ ও শুভেচ্ছা বক্তব্য রাখেন ছাব্বির আহমদ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর