সিলেটে বাড়বে তাপমাত্রা, হতে পারে ব জ্রসহ বৃষ্টি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

সিলেটে বাড়বে তাপমাত্রা, হতে পারে ব জ্রসহ বৃষ্টি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৫/২০২৫ ০৮:৫২:২২ পূর্বাহ্ন

সিলেটে বাড়বে তাপমাত্রা, হতে পারে ব জ্রসহ বৃষ্টি

ছবি : সংগৃহীত


সিলেটের কোথাও কোথাও বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। আজকে সিলেটে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন ২৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার ( ২৪ মে ) বিকেল ৬টায় সিলেট আবহাওয়া অধিদপ্তরের পাঠানো বার্তায় জানানো হয়, ২৪ ঘণ্টার পূর্বাভাসে সিলেট অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থাকবে। কোথাও কোথাও বজ্রপাতসহ বৃষ্টিপাত হতে পারে এবং সাময়িক দমকা হাওয়া বয়ে যেতে পারে।

গত ২৪ ঘণ্টায় (২৩ মে সকাল ৬টা থেকে ২৪ মে সকাল ৬টা পর্যন্ত) বৃষ্টিপাত ছিল না। তবে আজ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, এ অঞ্চলের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। শনিবার আবহাওয়ায় আর্দ্রতা ছিল সকাল ৯টায় ৭৮ শতাংশ এবং সন্ধ্যা ৬টায় ৭৩ শতাংশ।

আগামীকাল (২৫ মে) সিলেটে সূর্যোদয় হবে ভোর ৫টা ৪ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪