নানা সেবা নিয়ে গোয়াইনঘাটে ভূমি মেলা শুরু
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

নানা সেবা নিয়ে গোয়াইনঘাটে ভূমি মেলা শুরু

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৫/০৫/২০২৫ ০১:৩৯:১৯ পূর্বাহ্ন

নানা সেবা নিয়ে গোয়াইনঘাটে ভূমি মেলা শুরু


"নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনলাইন ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারির আবেদন, কোনো ধরনের হয়রানি ছাড়াই জমির খতিয়ান সরবরাহ করা, মৌজার ম্যাপ এবং অনলাইনে খতিয়ানের সার্টিফায়েড কপিসহ ভূমি সংক্রান্ত অন্যান্য সুবিধা জনগণের দোঁড়গোড়ায় পৌছে দেয়ার উদ্দেশ্যে সারা দেশের মতো সিলেটের গোয়াইনঘাটে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমি মেলা ২০২৫।

রোববার (২৫ মে) সকালে গোয়াইনঘাট উপজেলার ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ ভূমি মেলার উদ্বোধন করেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী।

এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাটের কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইন্দ্রজিৎ ভৌমিক, মধ্য জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন শিকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের ইন্সট্রাক্টর আতাউর রহমান, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদ, গোয়াইনঘাট থানার এসআই মহরম আলী, গোয়াইনঘাট বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বাবুলসহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

শুরুতেই ভূমি মেলা উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪