নজরুল ছিলেন শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন বিদ্রোহী কণ্ঠ: বদরুজ্জামান সেলিম
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

নজরুল ছিলেন শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন বিদ্রোহী কণ্ঠ: বদরুজ্জামান সেলিম

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৫/০৫/২০২৫ ১০:৩০:৫৭ পূর্বাহ্ন

নজরুল ছিলেন শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন বিদ্রোহী কণ্ঠ: বদরুজ্জামান সেলিম

ছবি : সংগৃহীত


কবি কাজী নজরুল একাডেমীর সাবেক সভাপতি ও সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম বলেছেন, কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় চেতনার প্রতীক। তাঁর কবিতা, গান ও লেখনী শোষণ-বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদের আগুন জ্বালিয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে বলতে হচ্ছে, ৫ আগস্টের পূর্বে শেখ হাসিনার স্বৈরাচারী শাসনামলে নজরুলের জন্মবার্ষিকী তেমনভাবে রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়নি। বরং তার বিপ্লবী চেতনা, দ্রোহ ও স্বাধীনতা প্রেমকে আড়ালে রাখার চক্রান্ত চলেছে। তিনি আরো বলেন, নজরুল ছিলেন জনগণের কবি, গণতন্ত্র ও মুক্তির কণ্ঠস্বর। তাই নজরুলের আদর্শে আজ আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজপথে নামতে হবে। নজরুলের চেতনাই আমাদের শক্তি, আমাদের প্রেরণা।

তিনি রোববার (২৫ মে) রাতে কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে নজরুল সঙ্গীত শিল্পী পরিষদ সিলেট বিভাগ ও নজরুল একাডেমী জিন্দাবাজার আয়োজিত আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিশু শিল্পীদের মধ্যে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

নজরুল শিল্পী পরিষদ সিলেট বিভাগের সভাপতি হিমাংশু বিশ্বাসের সভাপতিত্বে ও আফরোজা বিথির পরিচালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসন কয়েস লোদী, সহ সভাপতি সৈয়দ মিসবাহ উদ্দিন, মাহবুব কাদির শাহী, নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, এম সাইফুর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জিল্লুর রহমান সুয়েব, মদন মোহন কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফরিদ আহমদ, মহানগর কৃষকদলের আহবায়ক হুমায়ুন কবির শাহীন, সাবেক ক্রিকেটার আহমদ হোসেন, সিলেটের ডাকের বার্তা সম্পাদক সমরেন্দু বিশ্বাস সমর, সিলেট প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি এম এ হান্নান, সুয়েব আহমদ প্রমুখ।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪