ওসমানীনগরে তিনদিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

ওসমানীনগরে তিনদিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ২৫/০৫/২০২৫ ১১:৩৪:০০ পূর্বাহ্ন

ওসমানীনগরে তিনদিন ব্যাপী ভূমি মেলার উদ্বোধন

ছবি: নিজস্ব


সিলেটের ওসমানীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে তিনদিন ব্যাপী ভূমি মেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৫ মে) সকাল ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীনের সভাপতিত্বে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন বলেন, ভূমি মেলা ২০২৫ উপলক্ষে আগামী তিনদিনব্যাপী ভূমি সংক্রান্ত সকল ডিজিটাল ও সরাসরি সেবা জনগণের কাছে পৌঁছে দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আপনারা সকলে এসে ফ্রি সেবা গ্রহণ করুন। ভূমি সেবাকে প্রান্তিক এলাকায় পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই ভূমি মেলা।

মেলায় নাগরিকরা ভূমি সংক্রান্ত খতিয়ান উত্তোলন, নামজারি, মিউটেশন, পর্চা প্রাপ্তি, অনলাইনে আবেদন, ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন ডিজিটাল সেবা পাচ্ছেন সম্পূর্ণ বিনামূল্যে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই সেবা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এই মেলার মাধ্যমে গ্রামেগঞ্জের অনেক মানুষ উপকৃত হবে।

এসময় উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলার রাজনৈতিক, সামাজিক এবং প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ ও ভূমি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪