ঢাবিতে গাঁ*জা প্রস্তুত করা অবস্থায় নারীসহ ৪ জন আ ট ক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

ঢাবিতে গাঁ*জা প্রস্তুত করা অবস্থায় নারীসহ ৪ জন আ ট ক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৫/০৫/২০২৫ ১১:৪৬:৪৩ পূর্বাহ্ন

ঢাবিতে গাঁ*জা প্রস্তুত করা অবস্থায় নারীসহ ৪ জন আ ট ক

ছবি : সংগৃহীত


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সামনে বহিরাগত গাঁজা প্রস্তুত করা অবস্থারায় চার জনকে আটক করে প্রক্টরিয়াল টিমের হাতে তুলে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী।

রোববার (২৫ মে ) রাত সাড়ে ৮টার দিকে কয়েকজন ঢাবি শিক্ষার্থী তাদের আটক করেন। পরবর্তীতে প্রক্টরিয়াল টিমের সাহায্য তাদের শাহবাগ থানায় নেওয়া হয়। প্রাথমিকভাবে তাদের নাম সংগ্রহ করা না গেলেও তাদের প্রত্যেকের বাসা মোহাম্মদপুর বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শী ঢাবি শিক্ষার্থী আব্দুল র‌উফ খন্দকার বলেন, আমি আমার জুনিয়র নিয়ে সিনেটের সামনে আড্ডা দিচ্ছিলাম। এ সময় আমরা দূর থেকে দেখি তিনজন ছেলে ও একজন মেয়ে গাঁজা খাওয়া জন্য গাঁজা প্রস্তুত করছে। আমরা এগিয়ে গিয়ে তাদের পরিচয় জানতে চাইলে জানতে পারি তারা সবাই বহিরাগত। পরবর্তীতে আমরা প্রক্টরিয়াল টিমকে ফোন করলে প্রক্টরিয়াল টিম তাদের শাহবাগ থানায় নিয়ে যায়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর বলেন, চারজনকে থানায় আনা হয়েছে। তাদের মধ্যে একজন মেয়ে। তাদের কাছে গাঁজা পাওয়া যায়নি। তবে গাঁজা খেতে এসেছিল। আমরা তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি। বিষয়টা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী