সিলেটের পরিবেশগত সমস্যা নিয়ে শিক্ষার্থীদের সাথে বেলা প্রচারাভি*যান
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন

সিলেটের পরিবেশগত সমস্যা নিয়ে শিক্ষার্থীদের সাথে বেলা প্রচারাভি*যান

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৬/০৫/২০২৫ ০৯:০৬:৩৩ পূর্বাহ্ন

সিলেটের পরিবেশগত সমস্যা নিয়ে শিক্ষার্থীদের সাথে বেলা প্রচারাভি*যান

ছবি: নিজস্ব


একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং সিলেটের পরিবেশগত সমস্যা নিয়ে শিক্ষার্থীদের সাথে সচেতনতামূলক প্রচারাভিযান করেছে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সিলেট।

সোমবার (২৬ জুন) দুপুর ১টায় সিলেট সদর উপজেলার সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের সাথে প্রচারাভিযান করা হয়।

প্রচারাভিযানে শিক্ষার্থীদের একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং সিলেটের পরিবেশগত সমস্যা নিয়ে দুটি পৃথক ভিডিও চিত্র দেখানো হয় ও ধারণাপত্র দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের সাথে এ বিষয়ে আলোচনা করা হয়। তখন শিক্ষার্থীরা প্লাস্টিকের ক্ষতিকর দিক ও পরিবেশ বিষয়ে নানা প্রশ্ন করেন।

প্রচারাভিযান পরিচালনা করেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সিলেট বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা। এসময় উপস্থিত ছিলেন সাহেবের বাজার হাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হারুনুর রশিদ, সহকারী শিক্ষক সেলিম উদ্দিন, সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক ও বেলা নেটওয়ার্ক মেম্বার শাকিলা ববি।

এসময় একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব এবং সিলেটের পরিবেশগত সমস্যা ভিডিও চিত্র দেখে এই শিক্ষা প্রতিষ্ঠানের নবম শ্রেণির শিক্ষার্থী ঝর্ণা রায় উদ্বেগ প্রকাশ করে বলে, আমি জানতাম সিলেট সবচেয়ে সুন্দর এলাকা। কিন্তু ভিডিও দেখে মনে হল সিলেটের পরিবেশ ধ্বংস করা হচ্ছে। সিলেটের পরিবেশের যদি এমন খারাপ অবস্থা হয় তাহলে সারা দেশের পরিবেশের কেমন খারাপ অবস্থায় আছে তা বুঝা যায়। কিন্তু আমাদের পরিবেশকে রক্ষা করার উপায় কি?

নবম শ্রেণির আরেক শিক্ষার্থী আয়েশা জামান জিজ্ঞেস করেন, ‘আইন আছে যেহেতু তাহলে কেন কেন গাছ কেটে টিলা কেটে পরিবেশ ধ্বংস করা হচ্ছে। যেহেতু ২০২৩ সালে বন্ধ করা হয়েছে তাহলে এখনও কেন বাজারে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক পাওয়া যাচ্ছে।’

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) সিলেট বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট শাহ সাহেদা বলেন, দেশের আগামীর কর্ণধার এই শিক্ষার্থীরা। তাই আমরা চাই তারা যেন পরিবেশ সম্পর্কে জ্ঞান রাখেন। কি করলে পরিবেশ ভাল থাকবে আর কি করলে পরিবেশ ধ্বংশ হবে সেটা সম্পর্কে জানেন। এই প্রচারাভিযানের উদ্দেশ্যই হল পরিবেশ রক্ষার চিন্তা সবার মনের মধ্যে গেঁথে দেওয়া।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪