সিলেটে ময়লা ফেলা নিয়ে বিরোধ, দোকানে হা ম লা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

সিলেটে ময়লা ফেলা নিয়ে বিরোধ, দোকানে হা ম লা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৭/২০২৫ ০৬:১৩:৪০ অপরাহ্ন

সিলেটে ময়লা ফেলা নিয়ে বিরোধ, দোকানে হা ম লা

সংগৃহিত


সিলেটে দোকানের সামনে ময়লা ফেলাকে কেন্দ্র করে হামলার ঘটনায় দুই দোকান ভাঙচুরের ঘটনা ঘঠেছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন।

রবিবার দুপুর আড়াইটার দিকে জিন্দাবাজারের জল্লারপার রোডের খাজা মার্কেটে এ ঘটনা ঘটেছে।

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন, খাজা সুপার মার্কেটের তাজওয়া নামে একটি দোকানের সামনে ময়লা ফেলাকে কেন্দ্র করে তর্কবিতর্ক শুরু হয়।

এরই এক পর্যায়ে, লিজেন্ড এবং ইম্প্রেশন নামক দুটি দোকানে ৪/৫ জন লোক চাইনিজ কুড়াল দাসহ অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। তবে হামলাকারীদের পরিচয় সম্পর্কে এর বেশী কিছু জানা যায়নি।

হামলায় লিজেন্ড ও ইম্প্রেশন ক্ষতিগ্রস্ত হয়। সঙ্গে একজন আহত হয়েছেন। পরে কোতোয়ালী থানাপুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

ক্ষতিগ্রস্ত দোকানগুলোর পক্ষ থেকে অভিযোগ করা হয়, সামান্য ঘটনাকে কেন্দ্র করে তাজওয়া কর্তৃপক্ষ হামলা চালিয়েছে। এ ব্যাপারে তারা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

এ ব্যাপারে জানতে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানার ওসি জিয়াউল হকের মোবাইলে কল দিলেও তিনি তা রিসিভ করেন নি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী