ভ্রমণ আনন্দে ছেদ, বালুর নৌকার ধাক্কায় পর্যটক আ হ ত
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

ভ্রমণ আনন্দে ছেদ, বালুর নৌকার ধাক্কায় পর্যটক আ হ ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৭/০৭/২০২৫ ০৬:৩১:৩৬ অপরাহ্ন

ভ্রমণ আনন্দে ছেদ, বালুর নৌকার ধাক্কায় পর্যটক আ হ ত

সংগৃহিত


ধলাই নদীর লীজবহির্ভুত বাংকার থেকে অবৈধ বালু উত্তোলনকারী নৌকার ধাক্কায় আহত হয়েছেন পর্যটকবাহী নৌকার মাঝি ও পর্যটক।

রবিবার (২৭ জুলাই) সিলেটের কোম্পানীগঞ্জের সাদাপাথরে পর্যটক বহনকারী নৌকার সাথে এই দুর্ঘটনা ঘটে।

এঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নৌকার মাঝি বতুল্লা মিয়া।

এর আগে গত ২৪ জুলাই বালুবাহী নৌকা ধাক্কা দেয় পর্যটকের নৌকায়। এতে আহত হয় পর্যটকবাহী নৌকার মাঝি মনাই ও যশোর থেকে আসা পর্যটক ইশতিয়াক। পরে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন। গত প্রায় ১৫দিন থেকে পর্যটকবাহী নৌকার সাথে এমন দুর্ঘটনা ঘটছে। এতে অনেক পর্যটক ও মাঝি আহত হয়েছেন।

এদিকে উপজেলা প্রশাসনের কাছে এসব ঘটনায় মাঝিরা নিয়মিত অভিযোগ দিলেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। উপজেলা প্রশাসন ব্যবস্থা না নেওয়ায় নৌকার মাঝিরা পর্যটক বহন করা বন্ধ করে দেয়। সাদাপাথর পর্যটন ইন্জিন চালিন নৌকা মাঝি যুব সমিতি'র পক্ষ থেকে বলা হয় পর্যটন ঘাট থেকে বালুর ব্যবসা ও পর্যটকবাহী নৌকা চলাচলের রাস্তা থেকে বালু পাথর বহনকারী নৌকা না সরালে পর্যটক বহন করা হবে না। প্রায় ৪ ঘন্টা নৌকা চলাচল বন্ধ থাকার পর উপজেলা প্রশাসনের চাপে আবারও মাঝিরা পর্যটক বহন করতে বাধ্য হোন।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রোপওয়ে বাংকার ও ভোলাগঞ্জ জিরো পয়েন্ট থেকে শত শত ইঞ্জিন চালিত ও বারকি নৌকা দিয়ে বালু নিয়ে আসা হচ্ছে। এসব বালু সাদাপাথর নৌকা ঘাটে স্তুপ করে রাখা হচ্ছে। যার ফলে পর্যটকবাহী নৌকা চলাচল করতে পারছে না। রবিবার সাদাপাথর নৌকা ঘাটে খাস কালেকশনের দায়িত্বে ছিলেন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা অর্জুন লাল রায়। তার সামনে লিজ বহির্ভুত জায়গা থেকে বালু উত্তোলন করে ও নৌকা ঘাট দখল করে বালু স্তুপ করে রাখা হলেও কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি।

সিলেটের জেলা প্রশাসন মোহাম্মদ শের মাহবুব মুরাদের সাথে কথা হলে তিনি জানান এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী