কিংবদন্তি অভিনেতা র মিত্রের নামে ও য়ে ব সা ইট
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১০ AM

কিংবদন্তি অভিনেতা র মিত্রের নামে ও য়ে ব সা ইট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৮/০৯/২০২৫ ০৪:০৩:৫০ PM

কিংবদন্তি অভিনেতা র মিত্রের নামে ও য়ে ব সা  ইট

ফাইল ফটো


বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র। দীর্ঘদিন অসুস্থ থাকার পর চলতি বছর ৫ জানুয়ারি চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রবীর মিত্রকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে অভিনেতার পরিবার। তারই অংশ হিসেবে সম্প্রতি উন্মুক্ত করা হয়েছে প্রবীর মিত্রের নামে ওয়েবসাইট।সম্প্রতি বিএফডিসিতে আয়োজিত ‘স্মৃতির আয়নায় কিংবদন্তির দৃশ্য’ অনুষ্ঠানে এই উদ্যোগের কথা জানান অভিনেতার ছেলে মিথুন মিত্র। তার কথায়, ‘ইন্ডাস্ট্রি থেকে শুরু করে সাধারণ মানুষ এখনো আমার বাবাকে মনে রাখেন। সবার প্রতি আমি কৃতজ্ঞ। বাবাকে নিয়ে আমাদের অনেক পরিকল্পনা আছে। এরই অংশ হিসেবে ওয়েবসাইট চালু করা হয়েছে।’

তিনি জানান, ভবিষ্যৎ প্রজন্ম যেন অভিনেতাকে নতুনভাবে জানতে পারে সেজন্যই এই উদ্যোগ নেওয়া হলো। এখানে প্রবীর মিত্রের ছবি, কাজ ও নানা তথ্য সংরক্ষণ করা হবে। আর ওয়েবসাইট ঠিকনা হলো- www.actorprobirmitra.com।উল্লেখ্য, ১৯৪১ সালে জন্ম নেওয়া প্রবীর মিত্র স্কুলজীবন থেকেই নাটকের সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৭১ সালে ‘জলছবি’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে অভিষেক ঘটে তার। চার দশকের বেশি সময় ধরে তিনি কাজ করেছেন অসংখ্য জনপ্রিয় ছবিতে।

তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে আছে ‘তিতাস একটি নদীর নাম’, ‘জীবন তৃষ্ণা’, ‘সেয়ানা’, ‘ফরিয়াদ’, ‘রক্ত শপথ’, ‘চরিত্রহীন’, ‘জয় পরাজয়’, ‘অঙ্গার’, ‘মিন্টু আমার নাম’, ‘ফকির মজনু শাহ’, ‘মধুমিতা’, ‘অশান্ত ঢেউ’, ‘অলংকার’, ‘অনুরাগ’ ইত্যাদি।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

তামাবিল স্থলবন্দর দিয়ে ৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভা র ত
আলোর দিশারী হয়ে এসেছিলেন হযরত মুহাম্মদ (সা.): সিসিক প্রশাসক
‘বাঘাবাড়ী’ ঘিতে ঘিই নেই, বম্বে সুইটসের ৫ মসলায় ভে/জা/ল
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘ'র্ষে যুবক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ