হাসপাতালে ভর্তি নির্মাতা শাহনেওয়াজ কাকলী
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ AM

হাসপাতালে ভর্তি নির্মাতা শাহনেওয়াজ কাকলী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১০/২০২৫ ০৪:২৫:০৪ PM

হাসপাতালে ভর্তি নির্মাতা শাহনেওয়াজ কাকলী

ফাইল ফটো


দেশের বরেণ্য চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার শাহনেওয়াজ কাকলী স্ট্রোক করেছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা অনিমেষ আইচ। তিনি মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লেখেন, ‘আমার অত্যন্ত প্রিয় বন্ধু, চলচ্চিত্র পরিচালক শাহনেওয়াজ কাকলী স্ট্রোক করেছে। বিপর্যস্ত! খূব স্বাভাবিক!’

এদিকে নির্মাতা চয়নিকা চৌধুরী কাকলীর সুস্থতা কামনা করে ফেসবুকে লিখেছেন, ‘স্ট্রোক করে হাসপাতালে কাকলী। তোমার জন্য অনেক প্রার্থনা। সুস্থ হয়ে যাও। পোষ্য প্রাণীগুলো আমরা তোমার অপেক্ষায়। বাসায় ফিরে এসো, অনেক আড্ডা হবে। এবার কথা দিলাম, সত্যি তোমার বাসায় যাব।’তবে শাহনেওয়াজ কাকলীর শারীরিক অবস্থা সম্পর্কে তার পরিবারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ২০১২ সালে ‘উত্তরের সুর’ চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে ঢালিউডে যাত্রা শুরু করেন শাহনেওয়াজ কাকলী। তার এই ছবিটি ভারতের গোয়া, কলকাতা ও থার্ড আই মুম্বাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়। এছাড়া বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা চলচ্চিত্র, পার্শ্ব-অভিনেত্রী ও শিশুশিল্পী- এই তিনটি বিভাগে পুরস্কৃত হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ
সাংস্কৃতিক অনুষ্ঠানে বা*ধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী
সিউককে সমন্বিত উন্নয়ন নিশ্চিতের দায়িত্ব নিতে হবে: মুক্তাদির
সিলেটে প্রায় পৌনে ১ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেট বিভাগে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৫
দেশে প্রতিদিন গড়ে ১০ খু'ন