সিলেটে এটিএম কার্ড হ্যা ক করে ব্যাংক থেকে সাড়ে ৯ লাখ টাকা চু'রি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

সিলেটে এটিএম কার্ড হ্যা ক করে ব্যাংক থেকে সাড়ে ৯ লাখ টাকা চু'রি

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ১৮/১০/২০২৫ ১২:০১:৪৫ পূর্বাহ্ন

সিলেটে এটিএম কার্ড হ্যা ক করে ব্যাংক থেকে সাড়ে ৯ লাখ টাকা চু'রি

ছবি : সংগৃহীত


সিলেটের ওসমানীনগরে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের কয়েছ আহমদ মাসুম নামের এক গ্রাহকের এটিএম কার্ড হ্যাক করে সাড়ে ৯ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে একটি হ্যাকার চক্র। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গোয়ালাবাজার ইউসিবিএল ব্যাংকের হিসাব নাম্বার থেকে টাকাগুলো চুরি হয় বলে জানা গেছে। এ ঘটনায় কয়েছ আহমদ মাসুম আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

জানা যায়, সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার গ্রামতলা (দাশপাড়া) গ্রামের মো. তৈয়ব আলীর ছোট ছেলে কয়েছ আহমদ মাসুমের নিজ নামীয় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক গোয়ালাবাজার শাখার সঞ্চয়ই হিসাব নাম্বার থেকে গত বৃহস্পতিবার রাত ৯টা ৩৪ মিনিট থেকে ৯টা ৩৯ মিনিটের মধ্যে ব্যাংকের এটিএম কার্ড ইউনিট অ্যাপের আইডি ও পাসওয়ার্ড হ্যাক করে ৪টি ট্রানজেকশেনের মাধ্যমে সাড়ে ৯ লাখ টাকা চুরি করে ট্রান্সফার করে নিয়ে যায় হ্যাকার চক্র।

কয়েছ আহমদ মাসুম বলেন, আমি ব্যাংকে টাকা রাখলাম নিরাপত্তার জন্য কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট থেকে হ্যাকাররা আমার টাকা নিয়ে গেল। ব্যাংক কর্তৃপক্ষের দুর্বল সিকিউরিটি এর জন্য দায়ী বলে আমি মনে করি। এ ব্যাপারে আমি থানায় মামলা করার প্রক্রিয়ায় আছি।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক গোয়ালাবাজার শাখার ম্যানেজার সৈয়দ আশরাফুল হক হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এমন ঘটনা আমাদের ব্যাংকের জন্য বিরল। আমাদের গ্রাহকের টাকা উদ্ধারে সর্বোচ্চভাবে চেষ্টা করে যাচ্ছি। আশা করি আমার এ ব্যাপারে সফল হব।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক