বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন

শাবিপ্রবিতে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ সিলেট বিভাগীয় পর্ব অনুষ্ঠিত

বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী

ইমরান হোসেন রানা, শাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত: ১৪/১১/২০২৬ ১১:২৫:৫১ অপরাহ্ন

বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী

ছবি:সংগৃহীত


বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, গবেষণা ও উন্নয়ন খাতে বিনিয়োগ ছাড়া প্রযুক্তিনির্ভর বিশ্বে প্রতিযোগিতায় টিকে থাকা কঠিন। তরুণ শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তিকে পৃষ্ঠপোষকতা না দিলে সময়ের সঙ্গে বাংলাদেশ পিছিয়ে পড়বে।

শনিবার (১৪ নভেম্বর) শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় মিলনায়তনে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’ প্রতিযোগিতার সিলেট বিভাগীয় পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় সিলেট বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা ৪৮টি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করেন। এর মধ্যে থেকে জাতীয় পর্বের জন্য ১১টি প্রকল্প নির্বাচিত হয়। দিনব্যাপী প্রদর্শনী শেষে বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সিলেট বিভাগীয় আয়োজক কমিটির আহ্বায়ক ও শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। এ ছাড়া উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের বিজ্ঞান মেলা-২০২৬ আয়োজক কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক প্রকৌশলী অধ্যাপক মোহাম্মদ ইকবাল, সিলেট বিভাগীয় আয়োজক কমিটির সদস্যসচিব মোহাম্মদ আবু নাছের, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোজাম্মেল হক, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষের চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকী এবং সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী।

বক্তব্যে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, জিয়াউর রহমান তাঁর সময়ে মেধাবী শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের কৃতী শিক্ষার্থীদের নিয়ে বঙ্গোপসাগরে ‘হিজবুল বাহার’ জাহাজে ভ্রমণের আয়োজন করেছিলেন। এর উদ্দেশ্য ছিল তরুণদের মধ্যে ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন ও সম্ভাবনার বোধ জাগিয়ে তোলা।

বর্তমান বিশ্বে প্রযুক্তির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, উন্নত দেশগুলো গবেষণা ও উন্নয়নে উল্লেখযোগ্য বিনিয়োগ করছে। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর বিকাশও দেশটির জ্ঞান-বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে সম্পর্কিত। তাই বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে।

শিক্ষার্থীদের উদ্ভাবনী উদ্যোগে সহযোগিতার আশ্বাস দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, শিক্ষার্থীরা তাঁদের উদ্ভাবনী ধারণা বাণিজ্যিকভাবে বাস্তবায়নের উপযুক্ত পৃষ্ঠপোষক না পেলে উপাচার্যের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তাঁদের উদ্যোগ এগিয়ে নিতে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী