দক্ষিণ সুরমায় আবাসিক হোটেল থেকে গ্রে প্তা র কয়ছর
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

দক্ষিণ সুরমায় আবাসিক হোটেল থেকে গ্রে প্তা র কয়ছর

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১৮/১০/২০২৫ ১১:১৩:৩৬ অপরাহ্ন

দক্ষিণ সুরমায় আবাসিক হোটেল থেকে গ্রে প্তা র কয়ছর

ছবি : সংগৃহীত


দক্ষিণ সুরমার কদমতলির মিতালী আবাসিক হোটেল থেকে কয়ছর আহমেদ নামক এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

কয়ছর জকিগঞ্জ থানার সৈয়দাবাদ গ্রামের আব্দুস সালাম ও হোসনা বেগমের ছেলে।

শুক্রবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দক্ষিণ সুরমা থানার দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির একদল সদস্য কদমতলিস্ত আবাসিক হোটেল মিতালীর ২২৬নং কক্ষে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে ৭০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন এডিসি সাইফুল।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক