সিলেটে নি*হত নারীর পরিচয় শনাক্ত, স্বামী আ*টক
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

সিলেটে নি*হত নারীর পরিচয় শনাক্ত, স্বামী আ*টক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯/১০/২০২৫ ০৩:২৭:৩৪ অপরাহ্ন

সিলেটে নি*হত নারীর পরিচয় শনাক্ত, স্বামী আ*টক


সিলেটের লাক্কাতুরা চা-বাগান এলাকা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাতনামা এক নারীর মরদেহের পরিচয় শনাক্তের পর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে এয়ারপোর্ট থানার পুলিশ। এই হত্যার ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৪ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা চা-বাগানের ভাইগণ নামক টিলার ওপর নির্জন ঝোপঝাড়ের মধ্যে এক নারীর আংশিক পচন ধরা মৃতদেহ উদ্ধার করা হয়। তার পরনে ছিল নতুন লাল রঙের ছাপা শাড়ি, হালকা গোলাপি রঙের বোরকা ও গলায় হলুদ ওড়না পেঁচানো। পাশে পাওয়া যায় একটি লেডিস ব্যাগ, যার মধ্যে ছিল কিছু জামাকাপড় ও একটি ছোট মেমোরি কার্ড।

পিবিআই ও সিআইডি আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে মেমোরি কার্ডে থাকা মোবাইল কথোপকথন ও সিডিআর (কল বিস্তারিত রেকর্ড) বিশ্লেষণ করে পুলিশ নিহতের পরিচয় শনাক্ত করে। নিহত নারী হলেন সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার মওলারপাড় গ্রামের মৃত মাহতাব মিয়ার মেয়ে রাবেয়া বেগম।

তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তে অগ্রগতি ঘটলে পুলিশ সন্দেহভাজন হিসেবে রাবেয়ার স্বামী, সুনামগঞ্জ সদর থানার রাঙ্গারচর গ্রামের ওমান ফেরত আব্দুল আজিজের ছেলে ফারুক আহমেদকে শনাক্ত করে। এরপর শুক্রবার (১৭ অক্টোবর) দোয়ারাবাজার থানার রাঙ্গারচর গ্রামে অভিযান চালিয়ে ফারুককে আটক করে এয়ারপোর্ট থানার পুলিশ।

প্রাথমিকভাবে হত্যার বিষয়টি অস্বীকার করলেও জিজ্ঞাসাবাদে তথ্য-উপাত্ত উপস্থাপনের পর ফারুক হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তিনি জানান, ওমান অবস্থানকালে স্ত্রীর পূর্বের বিয়ে গোপন করা ও পরকীয়ার কারণে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে মনোমালিন্য চলছিল। গত ১৩ অক্টোবর স্ত্রীকে শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত শেষে বেড়ানোর কথা বলে লাক্কাতুরা টিলায় নিয়ে যান তিনি। সেখানে বিকেল ৪টার দিকে ফুপাতো ভাই আল আমিনের সহায়তায় স্ত্রী রাবেয়া বেগমকে গলা টিপে হত্যা করেন তিনি।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সহকারী পুলিশ কমিশনার (এডিসি মিডিয়া, পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ঘটনার পর নিহতের চাচা রিপন মিয়া বাদী হয়ে এয়ারপোর্ট থানায় ফারুক ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। শনিবার (১৮ অক্টোবর) ফারুককে আদালতে হাজির করলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক