সিলেটে এখনো জ*ব্দ হচ্ছে সাদাপাথর !
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

সিলেটে এখনো জ*ব্দ হচ্ছে সাদাপাথর !

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/১০/২০২৫ ১০:২১:২৭ অপরাহ্ন

সিলেটে এখনো জ*ব্দ হচ্ছে সাদাপাথর !

ছবি : সংগৃহীত


সিলেটে সাদাপাথর লুটের আরও দুই ট্রাক সাদাপাথর জব্দ ও দু’জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

সোমবার (২০ অক্টোবর) গভীর রাতে (রবিবার দিবাগত) পাথরগুলো জব্দ ও দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় কোম্পানীগঞ্জ থানাপুলিশ।

পুলিশ হেফাজতে নেওয়ারা হলেন, বগুড়া জেলার নরুইল গ্রামের পটু মিয়ার ছেলে রেজওয়ান (২৭) ও কালিবালা গ্রামের কুকা মিয়ার ছেলে আরিফুল (৩৫)।

কোম্পানীগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. রতন শেখ জানান, তাদের দুজনকে সোমবার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জিজ্ঞাসাবাদ করেছেন। তবে আরও জিজ্ঞাসাবাদের জন্য তাদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে ।

তিনি আরও জানান, বড় দুটি ট্রাক ভর্তি ভাঙা সাদাপাথর নিয়ে যাওয়া হচ্ছিল। এসময় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় পুলিশ চেকপোস্ট চলাকালে ওই দুটি ট্রাক তল্লাশীর পর পুলিশ আটক করে। পাথর এখনো উপজেলা ভূমি কর্মকর্তার হেফাজতে রয়েছে ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক