সিলেটে জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপিত
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

সিলেটে জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপিত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২০/১০/২০২৫ ১১:০৫:২৭ অপরাহ্ন

সিলেটে জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপিত

ছবি : সংগৃহীত


বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশের ন্যায় সিলেটেও উদযাপিত হয়েছে বিশ্ব পরিসংখ্যান দিবস ও জাতীয় পরিসংখ্যান দিবস। এবারের দিবসটির প্রতিপাদ্য ‘সবার জন্য মানসম্মত পরিসংখ্যান’।

এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসন চত্ত্বর থেকে র‌্যালি বের হয়। এটি সিটি পয়েন্ট চত্ত্বর ঘুরে জেলা প্রশাসন কার্যালয়ে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট বিভাগীয় পরিসংখ্যান অফিসের যুগ্ম পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আজাদুর রহমান ও জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক আব্দুর রফিক।

জেলা প্রশাসনের সার্বিক সহযোতিায় জেলা পরিসংখ্যান অফিস এসব কর্মসূচির আয়োজন করে।

সভায় বক্তারা মানসম্মত পরিসংখ্যানের গুরুত্ব, পরিকল্পনা প্রণয়ন ও টেকসই উন্নয়নের লক্ষ্যে পরিসংখ্যানভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

তারা বলেন, সঠিক ও মানসম্মত পরিসংখ্যান সরকারের নীতি নির্ধারণ, বাজেট প্রণয়ন ও উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের ভিত্তি।

দিবসটির উপর একটি চমৎকার প্রেজেন্টেশন উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান অফিসের উপপরিচালক কামাল উদ্দিন। তিনি জেলার জনমিতিক চিত্র, সামাজিক ও অর্থনৈতিক সূচক, স্বাস্থ্য ও পুষ্টি, কৃষি, দারিদ্র্য, শ্রমশক্তি, বৈদেশিক কর্মসংস্থান, পরিবেশ, বিদ্যুৎ এবং আইসিটি ব্যবহারের সর্বশেষ তথ্য তুলে ধরেন। প্রেজেন্টেশন এর পর দিবসটির উপর একটি ভিডিওচিত্র উপস্থাপিত হয়।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক সঠিক ও নির্ভরযোগ্য পরিসংখ্যান একটি দেশের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই তথ্য সংগ্রহে সবাইকে সহযোগিতা করতে হবে এবং মানসম্মত পরিসংখ্যান গঠনে সচেতনতা বাড়াতে হবে।

পরিসংখ্যান কর্মকর্তা সুব্রত রঞ্জন হাজরার সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন পরিসংখ্যান কর্মকর্তা মিন্টু সরকার, ইফতেখার রাব্বি চৌধুরী ও সুরঞ্জিত কর সুজন।

এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগীয়, জেলা উপজেলা পরিসংখ্যান অফিসের কর্মকর্তা-কর্মচারীরা।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক