জৈন্তাপুরে টাইফয়েড টিকাদান কর্মসূচি বিষয়ক সভা
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

জৈন্তাপুরে টাইফয়েড টিকাদান কর্মসূচি বিষয়ক সভা

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/১০/২০২৫ ০১:৫০:২১ অপরাহ্ন

জৈন্তাপুরে টাইফয়েড টিকাদান কর্মসূচি বিষয়ক সভা


সিলেটের জৈন্তাপুর উপজেলায় চলমান টাইফয়েড টিকাদান কর্মসূচি-২০২৫ বাস্তবায়ন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (২১শ অক্টোবর) বেলা ১১টায় জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। 

সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এন ইসলাম মোহাম্মদ ফারুখের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. সুজয় চৌধুরী, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা, সুশীলন জৈন্তাপুর উপজেলা শাখার প্রধান কর্মকর্তা শেখ তরিকুজ্জামানসহ অন্যান্যরা।

সভায় পুরো উপজেলায় চলমান টাইফয়েড টিকাদান কর্মসূচি নিয়ে প্রতিবেদন তুলে ধরা হয়। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে টিকাদান কর্মসূচির অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

এর আগে, গত ১২ অক্টোবর আনুষ্ঠানিকভাবে সারাদেশের মতো জৈন্তাপুরে টাইফয়েড টিকাদান কর্মসূচি-২০২৫ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। টিকাদান কর্মসূচি চলবে ১৮ কর্মদিবসে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। এখন পর্যন্ত উপজেলায় ২৮ হাজার ২০৮ জন শিশু টাইফয়েড টিকার জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে।

সমন্বয় সভায় জানানো হয়, পুরো উপজেলায় ৫৮ হাজার ৩৪৬ জন শিশুকে টাইফয়েডের টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করা হচ্ছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক