জৈন্তাপুরে নদী থেকে ২৫ রাউন্ড গুলি সহ পরিত্যক্ত রা ই ফে ল ম্যাগাজিন উ দ্ধা র
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

জৈন্তাপুরে নদী থেকে ২৫ রাউন্ড গুলি সহ পরিত্যক্ত রা ই ফে ল ম্যাগাজিন উ দ্ধা র

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২১/১০/২০২৫ ১০:৩৯:০৩ অপরাহ্ন

জৈন্তাপুরে নদী থেকে ২৫ রাউন্ড গুলি সহ পরিত্যক্ত রা ই ফে ল ম্যাগাজিন উ দ্ধা র

ছবি: নিজস্ব


সিলেটের জৈন্তাপুর উপজেলায় ২ নং জৈন্তাপুর ইউনিয়নের অন্তর্ভুক্ত ৭ নং ওয়ার্ড  বাউরভাগ মৌল্লিফৌদ এলাকায় সাবরী নদি থেকে পরিত্যক্ত একটি রাইফেল ও ম্যাগাজিন ও ২৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। 

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১শে অক্টোবর) বিকেল ৩:৩০ মিনিটে স্হানীয় সাবরী নদীতে গোসল করতে যায় তাসিম হোসেন (১৬) নামে এক বালক। তাসিম বাউরভাগ মৌল্লিফৌদ গ্রামের নুরুল ইসলামের ছেলে। গোসল করার সময় নদীতে নামলে তার পায়ের সাথে লৌহবস্তুর মত কিছু একটার উপস্থিতি টের পায় সে। পরে পানি থেকে তুলে দেখতে পায় সেটি একটি পরিত্যক্ত রাইফেল। পরে স্হানীয়রা খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা পুলিশকে তথ্য দিলে পুলিশ গিয়ে ম্যাগাজিন ভর্তি ২৫ রাউন্ড গুলি সহ রাইফেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে পুলিশ অস্ত্রটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। অস্ত্রটি ৭১ এর মুক্তিযুদ্ধের সময় কালিন না অন্য কোন সময়ের তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। বিষয়টি তদন্তাধীন বলে তিনি নিশ্চিত করেছেন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক