সিলেট জেলা প্রেসক্লাব ও উইমেন্স চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময় সভা
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন

সিলেট জেলা প্রেসক্লাব ও উইমেন্স চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময় সভা

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২২/১০/২০২৫ ১০:৩৫:৫২ অপরাহ্ন

সিলেট জেলা প্রেসক্লাব ও উইমেন্স চেম্বার নেতৃবৃন্দের মতবিনিময় সভা

ছবি: নিজস্ব


সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ অক্টোবর) বিকেলে সিলেট জেলা প্রেসক্লাবের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় দুই প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সহযোগিতা, নারীর অর্থনৈতিক উন্নয়ন, উদ্যোক্তা তৈরিতে গণমাধ্যমের ভূমিকা ও সম্ভাবনাময় খাত নিয়ে আলোচনা হয়।

সভায় বক্তারা বলেন, নারীর ক্ষমতায়ন ও উদ্যোক্তা উন্নয়নে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি চেম্বারের কার্যক্রম ও সফল নারী উদ্যোক্তাদের গল্প তুলে ধরার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। সভা শেষে দুই সংগঠনের পক্ষ থেকে ভবিষ্যতে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা, পরিচালক সাইমা সুলতানা চৌধুরী, রেহানা আফরোজ খান, আর এফ শিরিন, জেড এফ লিমি চৌধুরী, তাহমিনা হাসান চৌধুরী, আসমা উল হাসনা খান প্রমুখ।

এদিকে জেলা প্রেসক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, সিনিয়র সদস্য ইউএনবি’র সিলেট প্রতিনিধি মোহাম্মদ মহসীন, জেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক রবি কিরণ সিংহ, দপ্তর সম্পাদক আব্দুল আহাদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জামিল আহমদ, নিবার্হী সদস্য তুহিন আহমদ, রাজীব আহমদ রাসেল প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী