গোলাপগঞ্জের ফাহিম হ*ত্যা মা ম লা য় ৩ জনের বিরুদ্ধে চার্জশিট
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

গোলাপগঞ্জের ফাহিম হ*ত্যা মা ম লা য় ৩ জনের বিরুদ্ধে চার্জশিট

গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩/১০/২০২৫ ০৩:৪৫:০৯ অপরাহ্ন

গোলাপগঞ্জের ফাহিম হ*ত্যা মা ম লা য়  ৩ জনের বিরুদ্ধে চার্জশিট

ছবি:নিজস্ব


সিলেটের গোলাপগঞ্জে ফাহিম হত্যার ঘটনায় ৩ জনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে পুলিশ।গোলাপগঞ্জ মডেল থানার এসআই মোহাম্মদ আবু সাঈদ, পিপিএম,  সিলেটের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

অভিযোগপত্রে জানা যায়– গত ১মে ২০২৫ ইং তারিখে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে মামাতো ভাই ফাহিমকে উপার্যুপরি ছুরিকাঘাতে আহত করে। এসময় স্থানীয়রা তাকে গোলাপগঞ্জ  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ফাহিমের অবস্থা আশংকাজনক থাকায় গোরাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডাক্তাররা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। গত  ১ মে ২০১৫খ্রিঃ তারিখ সকাল ৮টায় চিকিৎসাধীন অব্স্থায় ফাহিম আহমদ মৃত্যু বরণ করে।

এ ঘটনায় গোলাপগঞ্জ মডেল থানার তদন্তকারী কর্মকর্তা আবু সাঈদ,পিপিএম  মামলাটির- আসামী জিলাল উদ্দিনের ছেলে সাঈদ আহমদ (২৩), মাহিদ আহমদ (১৯) এবং স্ত্রী কুলসুমা বেগম (৪৬) দেরকে অভিযান পরিচালনা করে ব্রাক্ষ্মণবাড়ীয়া সদর থানা এলাকা হতে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।কারাগারে থাকা তিন আসামিরা সবাই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মোল্ল্যা বলেন,  ৩ জনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশিট জমা দেয়া হয়েছে। আশা করি হত্যা মামলার স্বজনরা বিজ্ঞ আদালতে ন্যায় বিচার পাবেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক