গ্রেইটার গোলাপগঞ্জ এসোসিয়েশন অব নিউজার্সি ইউএসএ, ইনক'র শিক্ষা সহায়তা অনুদান প্রদান
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

গ্রেইটার গোলাপগঞ্জ এসোসিয়েশন অব নিউজার্সি ইউএসএ, ইনক'র শিক্ষা সহায়তা অনুদান প্রদান

মো. বদরুল আলম, গোলাপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৩/১০/২০২৫ ০৬:১৭:১৬ অপরাহ্ন

গ্রেইটার গোলাপগঞ্জ এসোসিয়েশন অব নিউজার্সি ইউএসএ, ইনক'র শিক্ষা সহায়তা অনুদান প্রদান

ছবি:নিজস্ব


গোলাপগঞ্জ উপজেলার আমুড়া ইউনিয়নের শিলঘাট গ্রামে সৈয়দা আদিবা হোসেন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার আলো সম্প্রসারণের লক্ষ্যে গ্রেইটার গোলাপগঞ্জ এসোসিয়েশন অব নিউজার্সি ইউএসএ, ইনক'র পক্ষ থেকে শিক্ষা সহায়তা অনুদান প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে বিদ্যালয়ের হলরুমে এ শিক্ষা সহায়তা প্রদান করা হয়। 

অনুষ্ঠানে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি রুহেল আহমদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আবু তাহের সিদ্দিকীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-গোলাপগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম রাব্বানী মজুমদার। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন-সংগঠনের উপদেষ্টা সদস্য আব্দুল জলিল, সাধারণ সম্পাদক আদিলুল হক জোয়ারদার, সরকারি এমসি একাডেমীর সিনিয়র শিক্ষক জাকের আহমদ, আমুড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রুহেল আহমদ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য নুরুল ইসলাম মুন্না, আমুড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য আব্দুল গফফার কুটি। 

স্বাগত বক্তব্য রাখেন সৈয়দা আদিবা হোসেন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শহীদুল ইসলাম।

এছাড়া বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী নাজিম উদ্দিন, সমাজসেবী কামরান উদ্দিন বাদল, সিনিয়র শিক্ষক রোকসানা বেগম।

অনুষ্ঠানে অতিথিবৃন্দ গ্রেইটার গোলাপগঞ্জ এসোসিয়েশন অব নিউজার্সি ইউএসএ, ইনক'র পক্ষ থেকে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের হাতে নগদ ১ লক্ষ টাকা তুলে দেন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক