বালাগঞ্জে ব্রিধান-১১০ জাতের আমন ধানের বাম্পার ফলন
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

বালাগঞ্জে ব্রিধান-১১০ জাতের আমন ধানের বাম্পার ফলন

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ২৩/১০/২০২৫ ০৬:৪২:৩৩ অপরাহ্ন

বালাগঞ্জে ব্রিধান-১১০ জাতের আমন ধানের বাম্পার ফলন

ছবি:নিজস্ব


সিলেটের বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের আমজুর গ্রামে এবার ব্রিধান-১১০ জাতের আমন ধানের চাষে আশার আলো দেখছেন কৃষকরা। উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে ফ্রিপ প্রকল্পের আওতায় তরুণ কৃষক আলতাফ বেগকে একটি ব্রিধান-১১০ জাতের ধানের প্রদর্শনী প্লট প্রদান করা হয়।

সরেজমিনে দেখা গেছে, আলতাফ বেগের প্রদর্শনী প্লটে ধান এখন পাকা শুরু হয়েছে। আগামী ১০ থেকে ১২ দিনের মধ্যেই কর্তনের উপযুক্ত হবে বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা।

কৃষক আলতাফ বেগ জানান,“উপসহকারী কৃষি অফিসার অনুপ চক্রবর্তী ও কৃষি সম্প্রসারণ অফিসার মো. নুরুজ্জামানের পরামর্শে এবং অনুকূল আবহাওয়ার কারণে এবার ধানের ফলন খুব ভালো হবে বলে আমি আশাবাদী।”

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অফিসার মো. নুরুজ্জামান বলেন,

“ব্রিধান-১১০ জাতটি বন্যা সহিষ্ণু, স্বল্প মেয়াদি ও উচ্চ ফলনশীল জাত। এই জাতের ধান আগামী মৌসুমের জন্য কৃষকেরা সংরক্ষণ করবেন এবং স্থানীয় কৃষকদের মধ্যে ন্যায্যমূল্যে বীজ বিক্রয় করা হবে।”

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রোপা আমন মৌসুমে বালাগঞ্জে আমন ধানের আবাদ হয়েছে ৭,৬৩০ হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রা ৭,৬২১ হেক্টরের চেয়ে বেশি। বর্তমানে মাঠে রোগ-বালাই ও পোকামাকড়ের আক্রমণ নেই বললেই চলে। অনুকূল আবহাওয়ার কারণে এ বছর আমন ধানের ফলন ও উৎপাদন অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক