পরিশ্রম ছাড়া সফলতা অর্জন করা সম্ভব নয়,ওসমানীনগরে নবীনবরণে জেলা প্রশাসক: সারওয়ার আলম
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

পরিশ্রম ছাড়া সফলতা অর্জন করা সম্ভব নয়,ওসমানীনগরে নবীনবরণে জেলা প্রশাসক: সারওয়ার আলম

আতাউর রহমান কাওছার, ওসমানীনগর

প্রকাশিত: ২৩/১০/২০২৫ ০৭:০৮:০৭ অপরাহ্ন

পরিশ্রম ছাড়া সফলতা অর্জন করা সম্ভব নয়,ওসমানীনগরে নবীনবরণে জেলা প্রশাসক: সারওয়ার আলম

ছবি:নিজস্ব


সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলম বলেছেন, পরিশ্রম করতে না পারলে তুমি যতই মেধাবী হও না কেন, সফলতা অর্জন করা সম্ভব নয়। তিনি বলেন, শারীরিকভাবে সুস্থ থাকতে হবে, সময়মতো খাওয়া-দাওয়া করতে হবে, নিয়মিত স্কুল-কলেজে যেতে হবে এবং প্রতিদিন খেলাধুলা করতে হবে। কোনোভাবেই অসুস্থ হওয়া যাবে না।

তিনি আরও বলেন, তোমরাই আগামী দিনের বাংলাদেশ। তোমরা যদি মনোযোগ দিয়ে লেখাপড়া না করো, তাহলে শুধু তোমরাই নয়, তোমাদের জেলা ও উপজেলা পিছিয়ে পড়বে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে ওসমানীনগরের গোয়ালাবাজার সরকারি মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জেলা প্রশাসক।

সারওয়ার আলম বলেন, আমি চাই আমাদের সন্তানরা ভালো কলেজে পড়ুক, ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হোক এবং নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলুক।

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষকতাকে পেশা নয়, বরং নেশা ও ইবাদত হিসেবে গ্রহণ করতে হবে। আমাদের সন্তানরা যেন মানুষের মতো মানুষ হয়ে গড়ে ওঠে, সে দায়িত্ব আপনাদের। অভিভাবকরা সন্তানদের আপনাদের কাছে আমানত হিসেবে দিয়েছেন—এই আমানতের খেয়ানত করবেন না, বরং তাদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলুন।

তিনি আরও বলেন,আপনারা চাইলে যেকোনো শিক্ষা প্রতিষ্ঠানকে অনেক দূর এগিয়ে নিতে পারবেন। শুধু জানাবেন, কী ধরনের সহযোগিতা প্রয়োজন—আমরা তা দিতে প্রস্তুত।

দুপুরে নবীনবরণ শেষে জেলা প্রশাসক সারওয়ার আলম দিনব্যাপী উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

পরিদর্শনসূচি অনুযায়ী, দুপুর ২টায় তিনি ওসমানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, আড়াইটায় থানা, ৩টায় সাবরেজিস্টার অফিস এবং সাড়ে ৩টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করেন।


জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক