প্রধান উপদেষ্টার আকাঙ্খা এগিয়ে নিতে পারেননি সহযোগীরা : ড. দেবপ্রিয় ভট্টাচার্য
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

প্রধান উপদেষ্টার আকাঙ্খা এগিয়ে নিতে পারেননি সহযোগীরা : ড. দেবপ্রিয় ভট্টাচার্য

মুহাজিরুল ইসলাম রাহাত, নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩/১০/২০২৫ ০৭:৪০:৫৯ অপরাহ্ন

প্রধান উপদেষ্টার আকাঙ্খা এগিয়ে নিতে পারেননি সহযোগীরা : ড. দেবপ্রিয় ভট্টাচার্য

ছবি: নিজস্ব


সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, যে আগ্রহ নিয়ে প্রধান উপদেষ্টা শ্বেতপত্র প্রণয়ন, টাস্কফোর্সসহ সংস্কারের বেশকিছু বিষয়ে রিপোর্ট তৈরি করেছিলেন, সেই আকাঙ্খা তাঁর সহযোগী ও আমলাতন্ত্র এগিয়ে নিতে পারেনি।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) উদ্যোগে সিলেটে নাগরিক প্ল্যাটফর্মের প্রাক-নির্বাচনী আঞ্চলিক পরামর্শ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ড. দেবপ্রিয় বলেন, আগামী দিনের ইশতেহারে সেই প্রতিশ্রুতিগুলোকে স্থান দেওয়া প্রয়োজন, যার ধারাবাহিকতা নতুন সরকার রক্ষা করবে।

নতুন বাংলাদেশ গড়তে হলে ও বাংলাদেশকে মধ্যম মেয়াদি আয়ের জায়গাতে নিয়ে যেতে হলে এই সংস্কারগুলো অপরিহার্য বলেও মন্তব্য করেন তিনি।

এ সময় তিনি আরও বলেন, সংস্কারবিরোধী জোট যেটা সৃষ্টি হয়েছিলো, সেটা ভাঙ্গতে হলে এধরণের পদক্ষেপ নির্বাচনী ইশতেহারে অপরিহার্য।

ড. দেবপ্রিয় আরও বলেন, “নতুন বাংলাদেশ গড়তে হলে এবং দেশকে মধ্যম আয়ের স্তরে এগিয়ে নিতে হলে সংস্কার অপরিহার্য। সংস্কারবিরোধী যে জোট তৈরি হয়েছিল, সেটি ভাঙতে হলে পরিকল্পিত উদ্যোগ নিতে হবে। আমরা বিশ্বাস করি, রাজনীতিবিদরা বিষয়টি উপলব্ধি করবেন এবং ইশতেহারে প্রতিফলিত করবেন। তবে এই সরকার একা সব করতে পারবে না আগামী দিনের সরকারকেও এর ধারাবাহিকতা বজায় রাখতে হবে।”

সব এ সরকার করে যেতে পারবেনা উল্লেখ করে এই অর্থনীতিবিদ জানান, সরকারকে স্পষ্ট করতে হবে কতটুকু সংস্কার তারা করতে পেরেছে; বাকী মেয়াদে কতোটা সম্পন্ন করতে পারবে। এবং এর আলোকে অসম্পূর্ণ কাজগুলো এগিয়ে যাওয়ার বিষয়েও ইশতেহারে স্পষ্ট নির্দেশনা থাকতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে, মুক্ত আলোচনা পর্বে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপিসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনের প্রতিনিধিরা অংশ নেন। এছাড়া শিক্ষাবিদ ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও মতামত তুলে ধরেন। এসময় সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট, তরুণ ভোটারদের ভূমিকা, এবং নির্বাচনে নাগরিক অংশগ্রহণ বৃদ্ধির কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। 

সভায় মুল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সিপিডির ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক