বিশ্বনাথ উপজেলা ক্রিকেটের উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন

বিশ্বনাথ উপজেলা ক্রিকেটের উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২৩/১০/২০২৫ ০৯:১৪:৫১ অপরাহ্ন

বিশ্বনাথ উপজেলা ক্রিকেটের উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফাইল ছবি


ক্রিকেটে তৃণমূলের সঙ্গে মূল ধারার যোগাযোগ বাড়াতে, ক্রিকেটারদের উঠে আসার পথ প্রশস্ত করতে এবং প্রবাসী ক্রীড়া অনুরাগীদের আরো বেশি করে সম্পৃক্ত করতে চান বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত পরিচালক রাহাত শামস।

তিনি বলেন, ‘প্রবাসী অনেকে আছেন তারা ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত হতে চান, কাজ করতে চান। তৃণমূলে ক্রিকেটকে এগিয়ে নিতে তারা নীরবে বড় ভূমিকা রাখছেন। আমরা তাদের আলোয় আনতে চাই।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকালে পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের ইলামেরগাওঁ দক্ষিণের মাঠে অনুষ্ঠিতমতবিনিময় সভা প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেটের বিশ্বনাথ উপজেলা স্পোর্টস অর্গানাইজেশন ইউকে-এর আয়োজনে ও বিশ্বনাথ উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সার্বিক ব্যবস্থাপনায় বিশ্বনাথ উপজেলা ক্রিকেটের উন্নয়নে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত পরিচালক ও বাংলাদেশ টাইগার্সের চেয়ারম্যান রাহাত শামস্।

প্ধান অতিথির বক্তব্যে রাহাত শামস আরো বলেন, ‘প্রত্যন্ত অঞ্চলেরও ক্রিকেট প্রতিভা আবিস্কার ও তারা যাতে সহজে উঠে আসতে পারে সেই সেতু তৈরি করে দিতে চাই। এজন্য আমি বৃহত্তর সিলেটের প্রতিটি প্রান্তে যেতে প্রস্তুত।’

তিনি বলেন, ‘প্রবাসীদের অনেকে ক্রিকেটের উন্নয়নে নানাভাবে কন্ট্রিবিউট করে যাচ্ছেন। সেটিকে স্বীকৃতি দেওয়া এবং এটিকে কিভাবে আরো কার্যকর ও ফলপ্রসূ করা যায় সেটি নিয়ে আমরা কাজ করব।’ এজন্য তিনি সবার সহযোগিতা চান।

বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউক ‘র কোষাধ্যক্ষ ও বিশ্বনাথ উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন সাবেক সভাপতি আবু মনসুরের সভাপতিত্বে ও বিশ্বনাথ উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক শাহ টিপু পরিচালনায় অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তব্য দেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক, বাংলাদেশ হাই-পারফরম্যান্স (এইচপি) দলের ব্যাটিং কোচ রাজিন সালেহ।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- সিলেট জেলা ক্রিকেট দল প্রধান কোচ রানা মিয়া, শেখঘাট পাইওনার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও সাবেক ক্রিকেটার ইমতিয়াজ আহমেদ জগলু, ক্রিকেট কোচ ও সাবেক ক্রিকেটার শামীম আহমদ শেহনাজ, অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিটন মিয়া, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দয়াল উদ্দিন তালুকদার, দশঘর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমাদ উদ্দিন খান চেয়ারম্যান, বিশ্বনাথ স্পোর্টস অর্গানাইজেশন ইউকের বাংলাদেশ সমন্ময়ক ওয়াসিম আহমদ, সাবেক ক্রিকেটার এমরান আলী এনাম।

এর আগে শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা ক্রিকেট দলের সদস্য জাবের আহমদ, স্বাগত বক্তব্য রাখেন ক্রিকেটার সাব্বির আহমদ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশের শিক্ষার্থীদের গবেষণা ও উদ্ভাবনে আরও বেশি সম্পৃক্ত হতে হবে- বাণিজ্যমন্ত্রী
রাতারগুলকাণ্ডে নি/ষিদ্ধ সংগঠনের আরও চার নেতাকর্মী গ্রে/প্তার
নগরীর প্রতিটি সড়ক পর্যায়ক্রমে প্রশস্ত ও উন্নত করা হবে: সিসিক প্রশাসক
সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক